নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক শরদ যাদবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোকবার্তায় অমিত শাহ জানিয়েছেন, শরদ যাদবের প্রয়াণ দেশ ও দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।বৃহস্পতিবার রাতে হরিয়ানার গুরুগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব। শুক্রবার সকালে তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে তিনি জানিয়েছেন, শরদ যাদবজির মৃত্যু দেশ ও দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। সারা জীবন তিনি অনগ্রসর ও সাধারণ মানুষের সমস্যা তুলে ধরেছেন। ঈশ্বর তাঁর পরিবারের সদস্যদের এবং অনুরাগীদের এই দুঃখ সহ্য করার শক্তি প্রদান করুক।

শরদ যাদবের প্রয়াণ দেশ ও দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি : অমিত শাহ
Tags:
Releated Posts
শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র
কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ
কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…
দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…
মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…


















