News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে দিব্যাঙ্গজনদের জন্য সচিত্র পরিচয়পত্র দেওয়া হচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী
Image

রাজ্যে দিব্যাঙ্গজনদের জন্য সচিত্র পরিচয়পত্র দেওয়া হচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷  সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বর্তমান সরকারের সময়ের সাফল্যের তথ্য সম্বলিত পুস্তিকা আজ প্রকাশ করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা৷ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে তিনি বাংলা ও ইংরেজী দুটি পুস্তিকার আনুষ্ঠানিক প্রকাশ করে উন্নয়নমূলক সাফল্যের কিছু পরিসংখ্যান তুলে ধরেন৷ শ্রীমতি চাকমা জানান, বর্তমান সরকারের সময়ে দপ্তর অনেকগুলি কর্মসূচি রূপায়ণ করেছে৷ এছাড়াও বেশকিছু নতুন প্রকল্প চালু করা হয়েছে৷ তিনি বলেন, পোষণ অভিযানের মাধ্যমে পুষ্টিকর খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছে৷ সহজে দপ্তরের পরিকল্পনা রূপায়নের জন্য সুুপারভাইজার এবং ওয়ার্কারদের মার্টফোন দেওয়া হয়েছে৷ অঙ্গনওয়াড়ী কেন্দ্রে নথিভুক্ত শিশুদের পরিপূরক পুষ্টি কর্মসূচিতে প্রতি সপ্তাহে দুটি ডিম, ছোলা, চানা, খিচুড়ি প্রদান করা হচ্ছে৷ তাছাড়া মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য বিশেষ খাবার প্রদান করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী মাত্রপুষ্টি উপহার নামে গর্ভবতী মায়েদের  জন্য নতুন প্রকল্প চালু করা হয়েছে৷ এই প্রকল্পে সুুবিধাভোগীরা সরাসরি ২,০০০ টাকা করে পাচ্ছেন৷ বয়স্ক ও মহিলা নাগরিকদের কল্যাণে সরকারের গৃহীত কর্মসূচিগুলি উল্লেখ করে শ্রীমতি চাকমা বলেন, আগে রাজ্যে মহিলাদের জন্য একটি ওয়ান স্টপ সেন্টার চালু ছিল, বর্তমানে তা ৮ জেলাতেই কাজ করছে৷ ১৮১ নম্বরে মোবাইল হেল্পলাইন চালু করা হয়েছে৷ চাকুরির ক্ষেত্রে মহিলাদের ৩৩ শতাংশ এবং সরকারি মার্কেট স্টল বিতরণের ক্ষেত্রে ৫০ শতাংশ সংরক্ষণ চালু করা হয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরা স্টেট পলিসি ফর এমপাওয়ারমেন্ট অফ উইমেন ২০২২ নামে এক নতুন নীতি চালু করা হয়েছে৷ প্রধানমন্ত্রী মাত্র বন্দনা যোজনায় এখন পর্যন্ত ১ লক্ষ ৯৯৩ জন গর্ভবতী মহিলা ৩ কিস্তিতে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন৷
সমাজকল্যাণ মন্ত্রী শ্রীমতি চাকমা বলেন, রাজ্য সরকার প্রতিশ্রতি অনুযায়ী সামাজিক ভাতা বাড়িয়ে ২ হাজার টাকা করেছে৷ নতুন ৩০ হাজার জনকে ভাতা দেওয়া হবে৷ জনজাতি সম্পদায়ের সমাজপতিদের জন্য ২০২১ সাল থেকে ২ হাজার টাকা করে সাম্মানিক ভাতা দেওয়া হচ্ছে৷ তিনি জানান, বয়স্ক নাগরিকদের পরিষেবার জন্য ১৪৫৬৭ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে৷ সুুস্থ হয়ে উঠা মানসিক রোগীদের থাকার জন্য নরসিংগড়ে ৫০ শয্যাবিশিষ্ট হাফওয়ে হোম চালু করা হয়েছে৷ দিব্যাঙ্গজনদের সহায়তার জন্য সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে অনেকগুলি প্রকল্প চালু রয়েছে বলে মন্ত্রী শ্রীমতি চাকমা জানান৷
তিনি বলেন, দিব্যাঙ্গজনদের জন্য সচিত্র পরিচয়পত্র দেওয়া হচ্ছে৷ দিব্যাঙ্গজনদের জন্য ২০১৯ সাল থেকে সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে এবং চাকুরিতে পদোন্নতির ক্ষেত্রে ৪ শতাংশ সংরক্ষণ চালু করা হয়েছে৷ তাছাড়াও প্রতিবন্ধকতা যুক্ত ছাত্রছাত্রীদের জন্য চীফ মিনিস্টার মেরিট অ্যাওয়ার্ড চালু করা হয়েছে৷ নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর অন্যান্য দপ্তরের সাথে সংযোগ রক্ষা করে বিভিন্ন কল্যাণকর পুনর্বাসন প্রকল্প চালু রেখেছে৷ কর্মরত মহিলারা যাতে কর্মক্ষেত্রে অসুুবিধার সম্মখীন না হয় তার জন্য ৪টি ওয়ার্কিং উইমেন হোস্টেল স্থাপন করা হচ্ছে৷ ত্রিপুরায় বেটি বাঁচাও-বেটি পড়াও কর্মসূচি ৮টি জেলাতেই চালু করা হয়েছে৷ আগে এই প্রকল্পটি মাত্র ১টি জেলাতেই চালু ছিল৷ এছাড়াও অঙ্গনওয়াড়ী ওয়ার্কার ও হেল্পারদের বিভিন্ন সময়ে ভাতা ব’দ্ধি করা হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায় এবং দপ্তরের অধিকর্তা মিতা মল উপস্থিত ছিলেন৷

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top