News Flash

  • Home
  • দিনের খবর
  • বারাণসীতে এসে পৌঁছল এম ভি গঙ্গা বিলাস, সূচনা হওয়া শুধুই সময়ের অপেক্ষা
Image

বারাণসীতে এসে পৌঁছল এম ভি গঙ্গা বিলাস, সূচনা হওয়া শুধুই সময়ের অপেক্ষা

বারাণসী, ১১ জানুয়ারি (হি.স.): প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী ১৩ জানুয়ারি। ওই দিন বিলাসবহুল প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বুধবার বারাণসীতে এস পৌঁছল এম ভি গঙ্গা বিলাস। গত ২২ ডিসেম্বর কলকাতা থেকে বারাণসীর উদ্দেশে রওনা হয়েছিল বিলাসবহুল প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাস, বুধবার এই প্রমোদতরী বারাণসীর রামনগর বন্দরে এসে পৌঁছেছে। ১৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই প্রমোদতরীর সূচনা করবেন প্রধানমন্ত্রী।

এই প্রমোদতরী বিশ্বের দীর্ঘতম জলপথে বারাণসী থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত যাত্রা করবে। ৫১ দিনের রোমাঞ্চকর ভ্রমণে থাকবে প্রমোদতরীটি এবং ১৫ দিনের জন্য বাংলাদেশের মধ্য দিয়ে যাবে। এরপর অসমের ব্রহ্মপুত্র নদী হয়ে ডিব্রুগড়ে পৌঁছবে এই প্রমোদতরী। বারাণসী থেকে কলকাতা ও বাংলাদেশ হয়ে ডিব্রুগড়। ১৩ জানুয়ারি সূচনার পর ৩,২০০ কিলোমিটার জলপথ পাড়ি দেবে প্রমোদতরী। যা মোট ২৭টি নদনদী ধরে এগিয়ে যাবে। গোটা পথ পার হতে সময় লাগবে ৫০ দিন। তার মধ্যে ১২ দিন থাকার কথা পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদ দিয়ে বাংলায় প্রবেশ করে আসবে কলকাতায়। তার পরে বাংলাদেশের দিকে যাবে। ও পার বাংলায় ১৫ দিন কাটিয়ে ফের ভারতে প্রবেশ। ব্রহ্মপুত্র ধরে যাবে অসমের ডিব্রুগড়ে।

Releated Posts

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026

তিন নতুন বিচারপতিকে শপথ পাঠালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): সুপ্রিম কোর্টের তিন নবনিযুক্ত বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।…

ByByNews Desk Oct 6, 2026

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top