News Flash

Image

বজরং দলের শম্ভু কৈরির খুনি সেলিমকে ফাঁসির দাবিতে বজালির পাঠশালায় মিছিল

পাঠশালা (অসম), ১১ জানুয়ারি (হি.স.) : বজরং দলের জনৈক কার্যকর্তা শম্ভু কৈরিকে নিশংসভাবে খুনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ-মিছিল সংগঠিত হচ্ছে। খুনিকে ফাঁসির দাবি সংবলিত স্মারকপত্র দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট মহকুমা ও জেলা প্রশাসনের হাতে।

এরই অঙ্গ হিসেবে বজালির পাঠশালায় আজ এক প্ৰতিবাদী মিছিল বের করেছেন স্থানীয় বজরং দলের নেতা-কর্যকর্তারা৷ তাঁরা ‘জিহাদি সেলিম উদ্দিনকে ফাঁসি দিতে হবে’, বজরং দল জিন্দাবাদ, শম্ভুর পরিবারের কাউকে সরকারি কর্মসংস্থাপন দিতে হবে. ঘটনার উপযুক্ত তদন্ত চাই’ ইত্যাদি দাবি সংবলিত স্লোগানে এলাকার আকাশ-বাতাস গরম তুলেন মিছিলে অংশগ্রহণকারী বজরঙিরা। মিছিল শেষে বজরং দলের পক্ষ থেকে বিভিন্ন দাবির সংবলিত স্মারকপত্র ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, রবিবার রাতে বাজারিছড়া থানাধীন লোয়াইরপোয়া মোটর স্ট্যা‌ন্ডে জনৈক মধু কৈরির একমাত্র ছেলে শম্ভু কৈরি (১৬)-কে মাছ কাটার দা দিয়ে কুপিয়ে খুন করেছে জনৈক মনাই মিয়াঁর ছেলে দশম শ্রেণির ছাত্র এনামুল হক ওরফে সে‌লিম (১৬)।‌ এরা দুজনেই একই এলাকার বা‌সিন্দা। ঘটনার পর উত্তেজিত জনতা ঘাত‌কের বসতবা‌ড়ি সহ স্থানীয় প্রায় ১২‌টি ব্যবসায়িক প্রতিষ্ঠা‌নে ভাঙচুর ক‌রেন। তবে স্থানীয় পু‌লিশ ও আধাসাম‌রিক বা‌হিনী মা‌ঠে নে‌মে ঘাতক‌কে গ্রেফতা‌রের আশ্বাস দেওয়ার পর প‌রি‌স্থি‌তি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে খুনিকে গ্রেফতার করে পুলিশ।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top