News Flash

  • Home
  • দিনের খবর
  • ৫ দিনের সফরে কলকাতা আসছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত
Image

৫ দিনের সফরে কলকাতা আসছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত

কলকাতা, ৭ জানুয়ারি (হি.স.) : আগামী ১৮ জানুয়ারি পাঁচদিনের সফরে কলকাতা আসছেন সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত। নতুন বছরে সংঘের একাধিক কর্মসূচি নিয়ে আগামী ১৮ জানুয়ারি রাতে কলকাতা পা রাখছেনমোহন ভাগবত। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে শহিদ মিনারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রকাশ্য সমাবেশে অংশ নেবেন তিনি ।

সূত্রের খবর, ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত টানা কর্মসূচি রয়েছে ভাগবতের। এর মাঝে ১৯ এবং ২০ তারিখ তিনি বিশিষ্টজনদের আলোচনায় ডেকেছেন। তাঁদের মত বিনিময় করার কথা। কলকাতার বড় কোনও প্রেক্ষাগৃহে হবে এই সেমিনার। ইজেডসিসি বা ন্যাশনাল লাইব্রেরিতে তা হতে পারে। এছাড়া সংঘের একাধিক শাখা সংগঠনের সঙ্গে ভাগবতের বৈঠকের সূচিও রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন নিয়ে গত কয়েক বছর ধরেই তরজায় জড়িয়েছে একাধিক রাজনৈতিক দল। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে তাঁকে বিশেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্য সমাবেশের আয়োজন করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আগামী ২৩ তারিখ কলকাতার শহিদ মিনারে এই সমাবেশও অংশ নেবেন সংঘপ্রধান মোহন ভাগবত । ২৩ তারিখের অনুষ্ঠান সেরে তিনি ফিরে যাবেন। তবে এই সফরে বঙ্গ বিজেপির সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন কি না, তা এখনও জানা যায়নি।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top