News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দাবি পূরণ না হলে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও-র হুশিয়ারি সমগ্র শিক্ষা শিক্ষকদের
Image

দাবি পূরণ না হলে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও-র হুশিয়ারি সমগ্র শিক্ষা শিক্ষকদের

আগরতলা, ৬ জানুয়ারি (হি. স.) : অনিয়মিত শিক্ষকদের নিয়মিতকরণ, মহার্ঘ ভাতা প্রদান সহ পাঁচ দফা দাবিতে শুক্রবার শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিয়েছে সমগ্র শিক্ষা এম্প্লয়িজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি। আগামী কেবিনেট বৈঠকে তাদের দাবি নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহন করা না হলে তাঁরা মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করবেন বলে হুশিয়ারী দিয়েছেন।

এদিন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বাস্তব দেবর্বমা বলেন, সমগ্র শিক্ষা অভিযানে কর্মরত শিক্ষকদের মহার্ঘ ভাতা প্রদান এবং অনিয়মিত শিক্ষকদের নিয়মিতকরণ অবিলম্বে করা উচিত। সাথে তিনি যোগ করেন, সমগ্র শিক্ষা অভিযানে কর্মরত এনসি শিক্ষকদের আর্থিক সুবিধা প্রদান করা হোক। পাশাপাশি, সকল শিক্ষক ও কর্মরত কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি। আজ তিনি হুশিয়ারী দিয়ে বলেন, ন্যায্য দাবি পুরণ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। শুধু তাই নয়, আগামীদিনে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বাসভবনও ঘেরা করবেন। 

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top