News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে প্ৰজাতন্ত্র দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত, সাড়ম্বরে ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠান উদযাপনের আহ্বান জেলাশাসকের
Image

করিমগঞ্জে প্ৰজাতন্ত্র দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত, সাড়ম্বরে ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠান উদযাপনের আহ্বান জেলাশাসকের

করিমগঞ্জ (অসম), ৬ জানুয়ারি (হি.স.) : আগামী ২৬ জানুয়ারি করিমগঞ্জে অনুষ্ঠেয় প্রজাতন্ত্র দিবস পালনের কার্যসূচি স্থির করতে শুক্রবার করিমগঞ্জে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে তাঁর কার্যালয়ের সভাকক্ষে শুক্রবার সকাল ১১ টায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্যান্য বছরের মতো এ বছরও করিমগঞ্জ জেলায় প্রজাতন্ত্র দিবস পালনের মূল অনুষ্ঠান করিমগঞ্জের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সভার শুরুতে বিগত বছরের প্রজাতন্ত্র দিবস পালনের কার্যসূচির তালিকা পাঠ করেন এডিসি রিন্টু বড়ো।

গৃহীত সিদ্ধান্তগুলি ছাড়াও জেলাশাসক বলেন, এ বছর কোভিডমুক্ত পরিস্থিতিতে প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এই বিশেষ দিবস আরও সাড়ম্বর এবং জাঁকজমকভাবে পালন করতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন জেলাশাসক। তিনি প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠেয় প্যারেডে অধিক সংখ্যক দলকে অংশগ্রহণ করতে আহ্বান জানান। তিনি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এতে অংশগ্রহণের জন্য উৎসাহী করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। সব বিভাগ থেকে সুসজ্জিত ট্যাবলো প্রদর্শন করতেও বলেন তিনি। পাশাপাশি জেলাশাসক সাংস্কৃতিক কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ অন্যান্য সাংস্কৃতিক সংস্থাগুলির অংশগ্রহণ কামনা করেন।
এদিকে জেলাশাসক প্রজাতন্ত্র দিবস পালনের সঙ্গে সঙ্গতি রেখে সামাজসেবার কার্যক্রম, রক্তদান শিবির ইত্যাদির আয়োজন করতে পরামর্শ দেন এবং পৌরোসভা থেকে সাফাই অভিযান চালাতে বলেন। এতে তিনি বিএসএফের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের দিন সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠেয় অনুষ্ঠানে অস্ত্রশস্ত্রের প্রদর্শন করতে আহ্বান জানান। পাশাপাশি অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এসডিআরএফ)-এর ব্যবস্থাপনায় মকড্রিলের আয়োজন করতে নির্দেশ দেন। সভায় গৃহীত অন্যান্য কার্যসূচির সিদ্ধান্তগুলি প্রতি বছরের মতো এ বছরও একই থাকবে।

আজকের সভায় ডিডিসি বিক্রম দেবশর্মা, এডিসি বিপুল দাস, জেমস এইন্ড, জেকে বর্মণ, ডিএসপি গীতার্থ শর্মা, বিএসএফ ১৬ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সঞ্জয় কুমার, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবব্রত সাহা, প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী, সার্কল অফিসার এবং বিডিওগণ, বিভিন্ন সরকারি বিভাগের কার্যালয় প্রধান, রাজনৈতিক দলের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব ইত্যাদির কর্মকর্তা প্রমুখ অংশগ্রহণ করেন।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top