News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৬ জানুয়ারি মণিপুর ও নাগাল্যান্ড সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

৬ জানুয়ারি মণিপুর ও নাগাল্যান্ড সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ইমফল ( মণিপুর), কোহিমা (নাগাল্যান্ড), ৪ জানুয়ারি (হি.স.) : আগামী ৬ জানুয়ারি নাগাল্যান্ড এবং মণিপুর সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ১০ জানুয়ারির পর নগাল্যান্ড সফর করার সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন নাগাল্যান্ডের পরিকল্পনা ও সমন্বয় মন্ত্রী নেবা ক্রোনু।

মণিপুরের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং জানান, এদিন সকালে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ প্রথমে ইমফল বিমানবন্দরে অবতরণ করবেন। মণিপুরে তিনি ৩০০-এর বেশি কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেবেন। এছাড়া প্রায় ১০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে সব প্রকল্পের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেগুলির তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান, এদিন তিনি রাজ্য সরকার কর্তৃক ইমফল পশ্চিম জেলার সাঙ্গাইথেলে তৈরিকৃত অলিম্পিয়াড পার্কের উদ্বোধন করবেন। খেলা এবং খেলাধুলার ক্ষেত্রে খেলোয়াড়দের নিষ্ঠার জন্য সম্মানের প্রতীক হিসেবে ১৯টি অলিম্পিয়াডের মূর্তি পার্কে স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, এই বিশাল মূর্তিটি পোলোর আবাসস্থল মণিপুরকে জনপ্রিয় করে তোলার পাশাপাশি পর্যটকদের আকর্ষণ বাড়াবে। এছাড়া স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি করবে।

এছাড়া জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (জেএনআইএমএস) চত্বরে ১৮-শয্যার একটি প্রাইভেট ইউনিট, চূড়াচাঁদপুর জেলা সদরে নির্মিত মেডিক্যাল কলেজ সহ ৩০০ কোটি টাকার বেশি মূল্যে নির্মিত কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ।

কেবল তা-ই নয়, নবনির্মিত ১২০ ফুট উঁচু পোলো ট্যাচুরও আবরণ উন্মোচন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ স্মৃতিস্তম্ভটি ইবুধউ মারজিং পাহাড়ের চূড়ায় স্থাপন করা হয়েছে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top