News Flash

Image

মালদায় মেথাবাড়িতে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন

মোথাবাড়ি, ৪ জানুয়ারি (হি. স.) : মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা পাঠানপাড়া এলাকায় ডিজে বাজানোর প্রতিবাদ করায় তৃণমূল নেতার ওপর হামলা চালাল একদল যুবক। হামলার জেরে মৃত্যু হল ওই তৃণমূল নেতার। মৃতের নাম আফজাল মমিন (৬৫)। আফজাল পাঁচবারের পঞ্চায়েত সদস্য ও একবারর উপপ্রধান ছিলেন। তৃণমূল নেতার মৃত্যুর ঘটনায় ১৫ জন যুবককে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, বাবলা কমলপুর এলাকার পাঠানপাড়ার কয়েকজন যুবক সোমবার দুপুরে পিকনিকের জন্য ডিজে নিয়ে নিজের গ্রামের দিকে যাচ্ছিল। সেইসময় আফজাল মমিন নামে ওই ব্যক্তি মসজিদের সামনে ডিজের সাউন্ড কমানোর জন্য যুবকদের কাছে অনুরোধ করে। সেই দিন ডিজের সাউন্ড কমালেও একই রকমভাবে মঙ্গলবারও পাঠানপাড়ার বেশকিছু যুবক প্রচন্ড জোরে সাউন্ড দিয়ে সেই মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। গ্রামের বাসিন্দা ফারুক শেখ প্রথমে ডিজের সাউন্ড কমানোর জন্য জানালেও পাঠানপাড়ার যুবকরা ডিজে সাউন্ড কমাতে রাজি হয়নি। উলটে মসজিদের সামনে নিজের সাউন্ড আরও বাড়িয়ে নাচানাচি করতে থাকে। এই নিয়ে বেশকিছু গ্রামবাসী প্রতিবাদ জানালে আফজাল মমিন এগিয়ে যান। সেইসময় ওই যুবকেরা তাঁর সঙ্গে প্রথমে দুর্ব্যবহার করে এবং ধাক্কা মেরে ফেলে দেয়। ডিজের চরম আওয়াজে সেখানে তাঁর হার্ট অ্যাটাক হয়। গ্রামবাসীরা তাঁকে তৎক্ষণাৎ মোথাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মোথাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা মোথাবাড়ি বাবলা কমলপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। আফজাল মোমিনের পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে জাহাঙ্গীর আলী মোথাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top