News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জনজাতি ছাত্রী নিবাসের উদ্বোধন শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে : রামপদ জমাতিয়া
Image

ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জনজাতি ছাত্রী নিবাসের উদ্বোধন শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে : রামপদ জমাতিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ সমগ্র রাজ্যে শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ জনজাতি এলাকার ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে কোচিং এর ব্যবস্থা করা হয়েছে৷ আজ উদয়পুরে ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জনজাতি ছাত্রী নিবাসের উদ্বোধন করে এই কথা বলন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া৷ তিনি আরও বলেন, রাজ্যের ২১১টি হোস্টেলে মার্ট ক্লাসের মাধ্যমে শিক্ষা প্রদান করার জন্য ৩০ কোটি টাকার প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে৷
অনুষ্ঠানে গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী বলেন, শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের জন্য রাজ্য সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে এবং এইগুলি রুপায়ণ করছে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনজাতি কল্যাণ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা আনন্দহরি জমাতিয়া এবং সভাপতিত্ব করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজমদার৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পি ডব্লিউ ডি দপ্তরের তত্ত্বাবধায়ক ইি’নিয়ার রতন চৌধুরী সহ অন্যান্যরা৷ উল্লেখ্য, ছাত্রী নিবাসটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৯৯ লক্ষ ৪০ হাজার টাকা৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top