News Flash

Image

কলিয়াবরে বুনোহাতির হামলায় হত এক

নগাঁও (অসম), ৪ জানুয়ারি : অসমে ভিন্নপ্ৰান্তের পাশাপাশি নগাঁও জেলার কলিয়াবরেও হাতি-মানুষ সংঘাত অব্যাহত। খাদ্যের সন্ধানে বনাঞ্চল থেকে লোকালয়ে এসে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে বুনো হাতির দল। গত কাল মঙ্গলবার রাতেও খাদ্যে সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে দলছুট একটি বুনোহাতি কলিয়াবরের বড়িগাঁওয়ের হাটবর এলাকায় ব্যাপক উপদ্ৰব চালায়। হাতির হামলায় মৃত্যু হয়েছে মোহন তামুলি নামের এক ব্যক্তির।

আজ বুধবার সকালে প্রাপ্ত খবরে জানা গেছে, গতকাল রাতে মোহন তামুলির ঘরে ভাঙচুর চালায় একটি দলছুট বুনো হাতি। তখন মোহন তামুলি ঘরেই ছিলেন। একসময় তাকে পদপিষ্ট করে মেরে ফেলে হাতিটি। এছাড়া মোহন তামুলির ঘর সংলগ্ন জনৈক রিঙ্কু শৰ্মার ধানের গোলায় ভেঙে সব ধান খেয়ে সাবাড় করেছে হাতিটি।

Releated Posts

জীববৈচিত্র্য সংরক্ষণে বড় স্বীকৃতি, ‘ডিজাইনেটেড রিপোজিটরি’ মর্যাদা পেল মিজোরাম বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক মিজোরাম বিশ্ববিদ্যালয়ের আইজল-স্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম (এনএইচএম)-কে…

ByByNews Desk Jul 7, 2026

বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে ‘সিএম-ফ্লাইট’ কর্মসূচি শুরু অসম সরকারের

গুয়াহাটি, ৭ জুলাই (আইএএনএস): বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রাজ্যের যুবকদের বিদেশি ভাষার প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ‘সিএম-ফ্লাইট’ নামে নতুন…

ByByNews Desk Jul 7, 2026

অসমে রোড রেজ-কাণ্ডে অভিযুক্ত গ্রেফতার, বিজেপির সঙ্গে কোনও যোগ নেই: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৭ জুলাই (আইএএনএস): গুয়াহাটির সাম্প্রতিক রোড রেজের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর সঙ্গে বিজেপির কোনও…

ByByNews Desk Jul 7, 2026

অসমের ধুবড়িতে মাদকবিরোধী অভিযানে দুই অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার নিষিদ্ধ মাদকজাতীয় ওষুধ ও নগদ টাকা

গুয়াহাটি, ৭ জুলাই (আইএএনএস): অসমের ধুবড়ি জেলায় মাদকবিরোধী অভিযানে দুই অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top