News Flash

Image

শ্রীরামপুরে বাজেয়াপ্ত ২০ লক্ষ টাকার অরুণাচলি মদ

কোকরাঝাড়, (অসম) ৪ জানুয়ারি (হি.স.) : কোকরাঝাড় জেলার অন্তর্গত শিলুমটাপু পুলিশের অভিযানে বিপুল পরিমাণের অরুণাচলে তৈরি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রের এক খবরের উপর ভিত্তি করে মঙ্গলবার মধ্যরাতে ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযানে নামে শিমুলটাপু পুলিশ।

অভিযান চলাকালীন এনএল ০২ এন ৪৮৯৮ নম্বরের একটি লরির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে ‘হাইলাইট’, ‘রয়েল ম্যানশন’, ‘ওল্ড মঙ্গে’ ব্র্যান্ডের ৩৬৬ কার্টুন অরুণাচলি মদ বাজেয়াপ্ত করে পুলিশের অভিযানকারী দল।

বাজেয়াপ্তকৃত মদের বাজারমূল্য ২০ লক্ষ টাকা হবে বলে পুলিশের তদন্তকারী অফিসার জানিয়েছেন। এদিকে পুলিশ যখন তালাশি অভিযান চালিয়ছে, তখন সুযোগ বুঝে লরি ছেড়ে পালিয়ে যায় চালক। তবে লরিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Releated Posts

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top