News Flash

  • Home
  • প্রধান খবর
  • বানারহাটে দোকানের শাটার ভেঙে চালের বস্তা লুট, মেটেলিতে চা বাগানে হানা হাতির
Image

বানারহাটে দোকানের শাটার ভেঙে চালের বস্তা লুট, মেটেলিতে চা বাগানে হানা হাতির

শিলিগুড়ি, ৩ জানুয়ারি (হি.স.): জলপাইগুড়িতে হাতির দাপট অব্যাহত। জঙ্গল থেকে বেরিয়ে এসে বানারহাটের নাথুয়া বাজারে তাণ্ডব চালাল একটি দাঁতাল। নাথুয়া বাজারে দু’টি গালামালের দোকানে হামলা চালায় হাতিটি। দোকানের শাটার ভেঙে চাল, আটা সাবাড় করে হাতিটি। এদিকে মেটেলি ব্লকের লাটাগুড়ি বনাঞ্চল সংলগ্ন বড়োদিঘি চা বাগান ও শ্রমিক মহল্লায় দাপিয়ে বেড়াল অন্য একটি হাতি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকাজুড়ে।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে নাথুয়ার জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে এসে ওই বাজারের ব্যবসায়ী রমেন সাহা ও সুরেশ প্রসাদ রস্তোগীর দোকানে হামলা চালায়। স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের জঙ্গলের দিকে পালিয়ে যায়। ঘটনার পরই বনকর্মীদের টহলদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা। নাথুয়া রেঞ্জ অফিসের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তরা আবেদন জানালে ক্ষতিপূরণ দেওয়া হবে।

অন্য ঘটনাটি জেলার মেটেলি ব্লকের লাটাগুড়ি বনাঞ্চল সংলগ্ন বড়োদিঘি চা বাগানের। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে একটি হাতি বাগানের ফ্যাক্টরির সামনে শিবমন্দির লাইনে ঢোকে। দীর্ঘক্ষণ হাতিটি শিবমন্দিরের পাশে দাঁড়িয়ে থাকে। স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে হাতিটি পরে চা বাগানে ঢুকে পড়ে। রাতভর হাতিটি চা বাগানেই ছিল। মল্গনবার ভোরে সেটি লাটাগুড়ির জঙ্গলে ঢুকে যায়। বড়োদিঘি চা বাগানের প্রাণকেন্দ্র শিবমন্দির এলাকায় হাতির আগমনে আতঙ্কিত জনগণ। যদিও হাতিটি শ্রমিক মহল্লায় কোনও ক্ষতি করেনি।

Releated Posts

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top