News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কা‌টিগড়া সিদ্ধেশ্বর প্রগতি সংঘের সুবর্ণজয়ন্তী সমা‌রো‌হে সেরা সংগঠকের পুরস্কার লাভ চতুরঙ্গ-এর প্রাক্তন সভাপতির
Image

কা‌টিগড়া সিদ্ধেশ্বর প্রগতি সংঘের সুবর্ণজয়ন্তী সমা‌রো‌হে সেরা সংগঠকের পুরস্কার লাভ চতুরঙ্গ-এর প্রাক্তন সভাপতির

পাথারকান্দি (অসম), ৩ জানুয়ারি (হি.স.) : সেরা সামা‌জিক সংগঠক হিসেবে পুরস্কৃত হলেন পাথারকান্দি চতুরঙ্গ-এর প্রাক্তন সভাপতি এএস হুসেন আহমেদ। বরাক উপত্যকার সামাজিক সংগঠন কাটিগড়া সিদ্ধেশ্বর প্রগতি সংঘের সুবর্ণজয়ন্তীর আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কাটিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদারের হাতে তিনি এই পুরস্কৃত হয়েছেন।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সুবর্ণজয়ন্তীর আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানর শুভারম্ভ করেন চতুরঙ্গ-এর উপদেষ্টা তথা দক্ষ যুব সংগঠক সিদ্ধার্থশেখর পালচৌধুরী। পুরস্কার লাভ করে এএস হুসেন আহমেদ বলেন, ঘুণে ধরা আজকের সমাজ ব্যবস্থায় একটি সংগঠনকে এক এক করে পঞ্চাশ বছরে পাড়ি দেওয়াটা সহজ কাজ নয়। সংগঠনের একাংশ উদ্যমী যুবক-যুবতীদের কঠোর নিষ্ঠা ও একাগ্রতায় এমন সম্ভবপর হ‌য়ে‌ছে। কিছুটা আবে‌গিক হ‌য়ে আহমেদ আরও ব‌লেন, তাঁর মতো একজন সামান্য সমাজকর্মী‌কে এভাবে মঞ্চে ডেকে এনে সেরা সংগঠক হিসেবে পুরস্কৃত করার জন্য তিনি সিদ্ধেশ্বর প্রগতি সংঘের কর্মকর্তাদের বিশেষ কৃতজ্ঞতা জানচ্ছেন।

পয়লা জানুয়ারির অনুষ্ঠানে বিশেষ অতিথিদের ম‌ধ্যে পাথারকান্দি চতুরঙ্গ-এর উপদেষ্টা সিদ্ধার্থশেখর পালচৌধুরী সহ বরাকের উপত্যকার আরও তিনটি সামাজিক সংগঠনের দক্ষ সংগঠকদের আ‌য়োজক সংস্থার প‌ক্ষে স্মারকসম্মান তুলে দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, সংঘের প্রাক্তন সভাপতি কল্যাণকুমার চক্রবর্তী, নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর, আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক দিব্যজ্যোতি দাস প্রমুখ।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top