News Flash

  • Home
  • প্রধান খবর
  • তথ্য ও প্রযুক্তি ভারতের বিজ্ঞান সেক্টরকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে : প্রধানমন্ত্রী
Image

তথ্য ও প্রযুক্তি ভারতের বিজ্ঞান সেক্টরকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): ভারতের বিজ্ঞান সেক্টরকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে তথ্য ও প্রযুক্তি। মঙ্গলবার ১০৮ তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, একবিংশ শতাব্দী ভারতে, আমাদের কাছে দু’টি জিনিস প্রচুর পরিমানে আছে, তথ্য ও প্রযুক্তি। এগুলি ভারতের বিজ্ঞানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তথ্য বিশ্লেষণ দ্রুত এগিয়ে যাচ্ছে, এই তথ্য বিশ্লেষণ তথ্যকে অন্তর্দৃষ্টি এবং বিশ্লেষণকে কার্যযোগ্য জ্ঞানে রূপান্তর করতে সহায়তা করে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে বর্তমানে ভারত এগিয়ে চলেছে, তার ফলও আমরা দেখতে পাচ্ছি। বিজ্ঞানের ক্ষেত্রে ভারত দ্রুত বিশ্বের শীর্ষ দেশগুলির মধ্যে একটি হয়ে উঠছে। এ বছর ভারতীয় বিজ্ঞান কংগ্রেস অধিবেশনের আলোচনার মূলবিষয় হল – মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি। এ বিষয়ে মোদী বলেছেন, এবার ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের থিমও এমন একটি বিষয়ে, যা বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। টেকসই উন্নয়নের মাধ্যমেই পৃথিবীর ভবিষ্যৎ নিরাপদ।

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top