News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুবিধাগুলি পৌঁছে দেওয়া হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী
Image

অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুবিধাগুলি পৌঁছে দেওয়া হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷ রবিবার ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে উমাকান্ত একাডেমির পুরাতন বিল্ডিং কমপ্লেক্সে আগরতলা পুর নিগমে আবর্জনা সংগ্রহের কাজে নিয়োজিত কর্মীদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, উন্নয়ন ছাড়া কোন কিছু সম্ভব নয়৷
এ অবস্থায় যারা বিরোধী ভূমিকা পালন করছে তারা ব্যস্ত কে কার সঙ্গে থাকবেন এই নিয়ে৷ তারা এই কাজে ব্যস্ত থাকুক৷ সরকার তার উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে৷ তাদের এই ব্যস্ততার মাঝেই তারা হারিয়ে যাবে৷ সেবাই সংগঠনের মানসিকতা নিয়ে চলে সরকারি দল৷ প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন কাজ করে যাবার৷ কাজের কোন বিকল্প নেই৷ সে দিশায় সরকার কাজ করছে৷ প্রতিটি স্থানে মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার৷ অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুবিধাগুলি পৌঁছে দেওয়া হচ্ছে৷ পরিকাঠামোর উন্নয়ন এবং বেনিফিশিয়ারি প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন ঘটানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে৷ সামরিককালে রাজ্যে এত উন্নয়ন সাধিত হয়েছে যে প্রতিটি জায়গায় সশরীরে উপস্থিত থাকার মত সময় মিলছে না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম সাহা সহ অন্যান্যরা৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top