News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবাস যোজনার সমীক্ষায় গরমিলের অভিযোগ তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
Image

আবাস যোজনার সমীক্ষায় গরমিলের অভিযোগ তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

ঘাটাল, ১ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম থাকা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে একের পর এক দুর্নীতির অভিযোগ। বিরোধীদের দাবি, আবাস যোজনা সমীক্ষায় চলছে ব্যাপক গরমিল। আর সেই ইস্যুকে সামনে রেখে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। কার্যত ঘাটালের আশা এবং আইসিডিএস কর্মী, যারা আবাস যোজনার সমীক্ষা চালাচ্ছেন তাঁদের বিরুদ্ধেই তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। নতুন বছরেই আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক ।

ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট জানিয়েছেন, আবাস যোজনায় যে সমস্ত বাড়ি প্রাপকদের নাম রয়েছে তালিকায় তাঁদের অধিকাংশের পাকা বাড়ি রয়েছে। অনেকেরই আবার বিভিন্ন প্রকল্পে বাড়ি পাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় নাম রয়েছে। এক্ষেত্রে বিজেপি বিধায়ক জানিয়েছেন, যাদের নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তাদের অধিকাংশই তৃণমূল ঘনিষ্ঠ কিংবা তৃণমূলের বিভিন্ন পদে আসীন।

আর তাই এবার বিধায়ক শীতল কপাট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “দলীয়ভাবে আমরা ঠিক করেছি আগামী বছরের প্রথমেই সেই সমস্ত কর্মীদের নামে আমরা মামলা দায়ের করব, যাঁরা সার্ভের কাজে যুক্ত হয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ভুল তথ্য পরিবেশন করেছেন।”

Releated Posts

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top