News Flash

  • Home
  • খেলা
  • স্থিতিশীল রয়েছেন ঋষভ পন্থ, ক্রিক্রেটারের সঙ্গে দেখা করার পর বললেন অনিল ও অনুপম
Image

স্থিতিশীল রয়েছেন ঋষভ পন্থ, ক্রিক্রেটারের সঙ্গে দেখা করার পর বললেন অনিল ও অনুপম

দেহরাদূন, ৩১ ডিসেম্বর (হি.স.): স্থিতিশীল রয়েছেন গাড়ি দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিক্রেটার ঋষভ পন্থ। শনিবার সকালে ঋষভ পন্থকে দেখতে উত্তরাখণ্ডের দেরাদুনের ম্যাক্স হাসপাতালে আসেন অভিনেতা অনিল কাপুর ও অনুপম খের। ঋষভ ও তাঁর মায়ের সঙ্গে দেখা করেন দুই অভিনেতা। পরে হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিল ও অনুপম বলেছেন, “আমরা ঋষভ ও তাঁর মায়ের সঙ্গে দেখা করেছি। তিনি স্থিতিশীল রয়েছেন। তাঁর জন্য প্রার্থনা করুন, যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে মানুষের কাছে এটাই আমাদের অনুরোধ।”

শুক্রবার ভোরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ঋষভ, এখন তিনি ভালো আছেন বলেই জানা যাচ্ছে। তাঁর শরীরের দু’টি অংশে এমআরআই করা হয়েছে। রিপোর্ট স্বাভাবিক এসেছে। এমনিতে ভালই রয়েছেন ভারতের এই উইকেটকিপার। বড় কোনও বিপদের আশঙ্কা এখনই নেই। এদিকে, ডিডিসিএ ডিরেক্টর শ্যাম শর্মা বলেছেন, দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) একটি টিম ঋষভের স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য ম্যাক্স হাসপাতালে যাচ্ছে, প্রয়োজনে আমরা তাঁকে দিল্লিতে নিয়ে আসব। প্লাস্টিক সার্জারির জন্য দিল্লিতে নিয়ে আসারও সম্ভাবনা রয়েছে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top