News Flash

Image

মিশন ৯২৯ এবং জিরো পুল ভায়োলেন্সের সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷  শনিবার মিশন ৯২৯ এবং জিরো পুল ভায়োলেন্সের সূচনা হয়৷ রাজধানীর প্রজ্ঞাভবনে এই কর্মসূচীর সূচনা করেন মুখ্য সচিব জে কে রাও৷
রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্য নির্বাচনী আধিকারিক কার্যালয়ের উদ্যোগে শনিবার মিশন ৯২৯ এবং জিরো পুল ভায়োলেন্সের সূচনা হয়৷ রাজধানীর প্রজ্ঞাভবনে এই কর্মসূচীর সূচনা করেন মুখ্য সচিব জে কে রাও৷ উপস্থিত ছিলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা৷ জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের রাজ্য সফরের সময় তাদের সামনে নির্বাচনের সমস্ত বিষয় রাখা হয়৷ ১৪ ডিসেম্বর আসন্ন তিনটি রাজ্যের নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়৷  দুটি বড় চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য এই মিশন তৈরি করা হয়েছে৷ প্রতিটি নির্বাচনে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে৷ তার পরেও কিছু ঘটনা ঘটে৷ এগুলি না হলেই ভাল হয়৷ তাই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে৷ এদিনের অনুষ্ঠানে জেলা শাসক, জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, সেক্টর অফিসারেরা অংশ নেন৷ নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা রুখতে এই ধরনের কর্মসূচী নিয়েছে নির্বাচন দপ্তর৷

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top