News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপিকে নিজের গুরু মনে করি, তাঁরাই আমাকে পথ দেখাচ্ছেন : রাহুল গান্ধী
Image

বিজেপিকে নিজের গুরু মনে করি, তাঁরাই আমাকে পথ দেখাচ্ছেন : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): বিজেপিকে নিজের গুরু বলে মনে করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার কংগ্রেসের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, “আমি চাই তাঁরা (বিজেপি) আমাদের আরও আক্রমণাত্মকভাবে আক্রমণ করুক, এর সাহায্যে কংগ্রেস দল তাঁদের আদর্শ বুঝতে পারবে। আমি তাঁদের (বিজেপি) আমার গুরু হিসাবে বিবেচনা করি, তাঁরা আমাকে পথ দেখাচ্ছেন এবং আমাকে প্রশিক্ষণ দিচ্ছেন।”

রাহুল গান্ধী বলেছেন, “আমি যখন ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলাম, তখন এই যাত্রাকে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত একটি সাধারণ যাত্রা হিসাবে ভেবেছিলাম। ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম এই যাত্রার একটা কণ্ঠস্বর ও অনুভূতি আছে। আমি বিজেপি এবং আরএসএস-এর মানুষজনকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তাঁরা আমাদের যত বেশি টার্গেট করবে, তাতে আমাদেরই উপকার হবে।” রাহুলের কথায়, “ভারত জোড়ো যাত্রার দরজা সবার জন্য খোলা, আমরা কাউকে আমাদের সঙ্গে যোগ দিতে বাধা দেব না। অখিলেশ জি, মায়াবতী জি এবং অন্যরা “মোহাব্বত কা হিন্দুস্তান” চান এবং আমাদের সঙ্গে আদর্শের কিছু সম্পর্ক রয়েছে।”

টি-শার্ট পরা নিয়ে বেশ কয়েকবার কটাক্ষ শুনতে হয়েছে রাহুলকে, প্রবল ঠাণ্ডার মধ্যেও টি-শার্ট পরেই ভারত জোড়ো যাত্রায় হেঁটেছেন রাহুল। এদিনের সাংবাদিক সম্মেলনে টি-শার্ট-এর সঙ্গে সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে রাহুল বলেছেন, “টি-শার্ট নিয়ে এত মাথাব্যথা কেন? আমি সোয়েটার পরি না কারণ আমি শীতের ভয় পাই না। ঠাণ্ডা লাগলে সোয়েটার পরার কথা ভাবব।”

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top