News Flash

  • Home
  • দেশ
  • ভারত-চিন সীমান্ত নিয়ে চিন্তা করবেন না; প্রহরায় রয়েছে আইটিবিপি, কেউ এক ইঞ্চি জমিও নিতে পারবে না : অমিত শাহ
Image

ভারত-চিন সীমান্ত নিয়ে চিন্তা করবেন না; প্রহরায় রয়েছে আইটিবিপি, কেউ এক ইঞ্চি জমিও নিতে পারবে না : অমিত শাহ

বেঙ্গালুরু, ৩১ ডিসেম্বর (হি.স.): ভারত-চিন সীমান্ত নিয়ে চিন্তা করবেন না; কারণ সেখানে প্রহরায় রয়েছেন আইটিবিপি জোয়ানরা, কেউ এক ইঞ্চি জমিও নিতে পারবে না। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বেঙ্গালুরুর দেবনাহাল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে তিনি কেন্দ্রীয় গোয়েন্দা প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যুরোর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এছাড়াও আইটিবিপি-র আবাসন ও প্রশাসনিক কার্যালয়ও উদ্বোধন করেন।

অমিত শাহ এদিন বলেছেন, “আমি ভারত-চিন সীমান্ত নিয়ে চিন্তিত নই, কারণ আমি জানি আমাদের আইটিবিপি জওয়ানরা সেখানে পাহারা দিচ্ছেন এবং কেউ ভারতের এক ইঞ্চি জমিও দখল করতে পারবে না। আইটিবিপি জওয়ানদের ডাকনাম দেওয়া হয়েছে ”হিমবীর”, আমি মনে করি যা পদ্মশ্রী, পদ্মবিভূষণের চেয়েও বড়। সশস্ত্র বাহিনীর বীরত্ব ও সাহসের প্রশংসা করে একথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

রাজস্থানে মহরমে অগ্নিকাণ্ড, জয়পুরে ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল

জয়পুর, ২৭ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে মহরমের শোভাযাত্রার সময় ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন লেগে যাওয়ায় শুক্রবার রাতে…

ByByNews Desk Jun 27, 2026

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা

হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস

পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top