News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটের নভসারিতে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত ৯, প্রাণে বাঁচলেন কমপক্ষে ১৫ জন
Image

গুজরাটের নভসারিতে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত ৯, প্রাণে বাঁচলেন কমপক্ষে ১৫ জন

নভসারি, ৩১ ডিসেম্বর (হি.স.): গুজরাটের নভসারি জেলায় লাক্সারি বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৯ জন। শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ-মুম্বই হাইওয়ের ওপর। দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন ১৫ জন, তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁকে সুরাটের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নভসারির ডেপুটি সুপার ভি এন প্যাটেল জানিয়েছেন, শনিবার ভোররাতে ভেসমা গ্রামের কাছে আহমেদাবাদ-মুম্বই হাইওয়ের ওপর একটি এসইউভি গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের ও ১৫ জন আহত হয়েছেন।

নভসারির পুলিশ সুপার রুশিকেষ উপাধ্যায় জানিয়েছেন, বাসটি ভালসাদের দিকে যাচ্ছিল, সেই সময় উল্টোদিক থেকে আসছিল এসইউভি গাড়িটি। জোরালো সংঘর্ষের জেরে বাস ও গাড়ির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে মোট ৯ জন ছিলেন, তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বাসের চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা সকলের বাড়ি অঙ্কলেশ্বরে, ভালসাদে নিজেদের বাড়িতে ফিরছিলেন তাঁরা।

ভয়াবহ এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। টুইট করে অমিত শাহ জানিয়েছেন, আহতদের চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে। সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top