News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩ জানুয়ারী মহাকরণ অভিযানের ডাক দিল ১০৩২৩ এর জয়েন্ট মুভমেন্ট কমিটি
Image

৩ জানুয়ারী মহাকরণ অভিযানের ডাক দিল ১০৩২৩ এর জয়েন্ট মুভমেন্ট কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷  আগামী ৩ জানুয়ারী মহাকরণ অভিযানের ডাক দিল ১০৩২৩-র সমস্ত সংগঠন গুলি৷ পরিবারের সদস্যদের নিয়ে গনতান্ত্রিক পদ্ধতিতে সামিল হওয়ার আহ্বান জানান নেতৃত্বরা৷ গত ২৬ শে ডিসেম্বর ১০৩২৩ শিক্ষক সংগঠন গুলি একত্রে বসে একটি সিদ্ধান্ত গ্রহণ করে৷ তবে তার আগে মহাকরণ অভিযান সংঘটিত করে ১০৩২৩ জয়েন্ট মুভমেন্ট কমিটি৷ এরপর মুখ্যমন্ত্রী তাদের আইনজ্ঞদের সঙ্গে প্রথম দফার বৈঠকে মিলিত হন৷ এরপর মুখ্যমন্ত্রী দ্বিতীয় পর্বের বৈঠক করার প্রস্তাব দেন৷ দীর্ঘদিন হয়ে গেল মুখ্যমন্ত্রীর অবস্থান এখনো স্পষ্ট নয়৷ এই অবস্থায় রাজ্যের ১০৩২৩ এর সমস্ত শিক্ষক শিক্ষিকারা গত ২৬ শে ডিসেম্বর একসঙ্গে বসে সিদ্ধান্ত গ্রহণ  করেছেন আগামী ৩ জানুয়ারি সকাল ১১ টায় রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হবেন৷ এরপর মহাকরনের উদ্দেশ্যে অভিযান সংঘটিত করবে ১০৩২৩ এর সমস্ত সংগঠনগুলি৷ সমস্ত সংগঠনের সদস্য , নেতৃত্বরা এই মিছিলে অংশ নেবেন৷ শনিবার আগরতলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সম্মেলন করে একথা জানান ১০৩২৩ জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষে বিজয় কৃষ্ণ সাহা৷ ১০৩২৩ এর বিষয়ে মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা জানতেই এই মহাকরণ অভিযান৷ তিনি সমস্ত ১০ হাজার ৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান পরিবারের সদস্য সদস্যদের নিয়ে এই মহাকরণ অভিযানে শামিল হওয়ার জন্য৷

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top