News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্চভূতে বিলীন হীরাবেন মোদী, প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ
Image

পঞ্চভূতে বিলীন হীরাবেন মোদী, প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ

গান্ধীনগর, ৩০ ডিসেম্বর (হি.স.): পঞ্চভূতে বিলীন হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা শতায়ু হীরাবেন মোদী। শুক্রবার সকালে গুজরাটের গান্ধীনগরের শ্মশানে প্রধানমন্ত্রীর মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। চোখের জলে হীরাবেনকে ‘চিরবিদায়’ জানিয়েছেন ছেলে নরেন্দ্র মোদী, পঙ্কজ মোদী ও পরিবারের অন্যান্য সদস্যরা। প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।

গত বুধবার আচমকা শরীর খারাপ হওয়ায় হীরাবেনকে আহমেদাবাদের ইউ এন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি এন্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। তিনি ঠিক কী কারণে অসুস্থ ছিলেন, তা হাসপাতালের তরফে জানানো হয়নি। যে দিন তাঁকে ভর্তি করা হয়েছিল সে দিনও হাসপাতালে গিয়ে মাকে দেখে আসেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ চিকিৎসা চলাকালীন আহমেদাবাদের ইউ এন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি এন্ড রিসার্চ সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। বৃহস্পতিবারই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। প্রধানমন্ত্রীর মায়ের সুস্থতার জন্য মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপও করেন বহু মানুষ। প্রিয়জনদের শোকস্তব্ধ করে শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ জীবনাবসান হয়েছে প্রধানমন্ত্রীর মায়ের।

মায়ের মৃত্যুতে ব্যথিত প্রধানমন্ত্রী। এক টুইট বার্তায় তিনি জানান, “১০০ বছরের একটি দুর্দান্ত যাত্রা শেষ হয়েছে। আমি মায়ের মধ্যে তিনটি গুণের সাক্ষী হয়েছি, একজন তপস্বী (সাধু), একজন নিঃস্বার্থ কর্মযোগী এবং মূল্যবোধের প্রতি নিবেদিত জীবন।” মায়ের মৃত্যুর দুঃসংবাদ পাওয়ার পরই দিল্লি থেকে আহমেদাবাদে চলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদের হাসপাতাল থেকে গান্ধীনগরের উপকন্ঠে রাইসিনা গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় শতায়ু হীরাবেন মোদীর মরদেহ, সেখানে শায়িত রাখা হয় প্রধানমন্ত্রীর মায়ের মরদেহ। বাড়িতেই পৌঁছেই মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। শেষকৃত্যের জন্য শ্মশানে যাওয়ার পথে হীরাবেন মোদীর মৃতদেহকে কাঁধে নিয়ে যান প্রধানমন্ত্রী মোদী। মাকে কাঁধ দিতে দেখা যায় প্রধানমন্ত্রীর ভাইকেও। শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর পঞ্চভূতে বিলীন হয়েছেন হীরাবেন মোদী।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top