News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনও আপস নয় : রাজনাথ সিং
Image

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনও আপস নয় : রাজনাথ সিং

তিরুবনন্তপুরম, ৩০ ডিসেম্বর (হি.স.): প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী ভারত, কিন্তু প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না। জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

শুক্রবার তিরুবনন্তপুরমের শিবগিরি মঠের ৯০ তম বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা স্মরণ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি স্পষ্টভাবে বলেছেন, “আমরা বন্ধু পরিবর্তন করতে পারি, কিন্তু আমাদের প্রতিবেশী নয়। আর তাই প্রতিবেশীদের সঙ্গে আমাদের ভাল এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার। তবে, সুসম্পর্ক বজায় রাখতে আমরা জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করব না। আমরা আমাদের জাতীয় নিরাপত্তার বিনিময়ে কারও সঙ্গে সুসম্পর্ক চাই না।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন কেরলের সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরুর শিক্ষার কথাও তুলে ধরেন, যেমন ”শিল্পের মাধ্যমে সমৃদ্ধি” যা ভারত সরকারের ”আত্মনির্ভর ভারত” নীতির ভিত্তি। তিনি বলেছেন, এর ফলস্বরূপ আমরা বিশ্বের শীর্ষ পঞ্চম অর্থনীতির একটি হিসাবে বিবেচিত। ভারতের সামরিক বাহিনীরও এদিন প্রশংসা করেছেন রাজনাথ সিং।

Releated Posts

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top