News Flash

  • Home
  • বিদেশ
  • তৃতীয়বারের জন্য ই‌জরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নেতানিয়াহু
Image

তৃতীয়বারের জন্য ই‌জরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নেতানিয়াহু

জেরুসালেম , ৩০ ডিসেম্বর (হি. স.) : আস্থা ভোটে জিতে ফের ইজরায়েলের প্রধানমন্ত্রী হলেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্যদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বৃহস্পতিবার শপথগ্রহণ করলেন তিনি। এর মধ্য দিয়ে নেতানিয়াহু তৃতীয় দফায় দেশটির প্রধানমন্ত্রী হলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর সরকার নিয়ে অনাস্থা ভোট হয়। ১২০ সদস্যের নেসেটে তার নতুন সরকারের পক্ষে ভোট দেন ৬৩ জন। বিপক্ষে ভোট পড়ে ৫৪টি।ভোটে জয়ের পর ইসরায়েলের নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নেতানিয়াহু। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদে, পরবর্তীতে ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু।

২০২১ সালের জুন মাসে নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছিল। প্রধানমন্ত্রী হয়েছিলেন ইয়াইর লাপিদ। কিন্তু দেড় বছরের মধ্যেই ক্ষমতাসীন মধ্যপন্থী জোটে অন্তর্দ্বন্দ্বের জেরে আবার ভোটের পথে হেঁটেছিল ইসরায়েল। এ নিয়ে গত চার বছরে পাঁচ বার ভোট দেখেছে দেশটি।

এদিকে শপথ নেওয়ার পরপরই ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন নেতানিয়াহু। তবে নেসেটে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এবারের মেয়াদে ‘আরব–ইসরাইল সংঘাত’ বন্ধ করা তার সর্বোচ্চ অগ্রাধিকার হবে।-

Releated Posts

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top