News Flash

Image

করিমগঞ্জ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড

করিমগঞ্জ (অসম), ৩০ ডিসেম্বর (হি.স.) : ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বরাতজোরে রক্ষা পেয়েছে শতবর্ষ পুরোনো করিমগঞ্জের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে মিড-ডে মিলের কয়েক কুইন্টাল চাল। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি শ্রেণিকক্ষ।

আজ শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর দেওয়া হয় করিমগঞ্জ দমকলে। খবর পেয়ে একটি ইঞ্জিন নিয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, স্থানীয় এক ব্যক্তি সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিদ্যালয়ের গুদামঘরে আগুন দেখে প্রথমে খবর দেন দমকল বাহিনীকে। খবর পেয়ে ছুটে আসেন বিদ্যালয়ের অধ্যক্ষ শৈবালকান্তি দাস। এর পর ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বিদ্যালয়। তবে কয়েকবস্তা চাল পুড়ে ছাই হয়ে গেছে।
এ প্রসঙ্গে স্কুলের অধ্যক্ষ বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়। অগ্নিকাণ্ডের ফলে ৪৫ কুইন্টাল চাল ও কিছু কাঠের সামগ্রী ও আসবাবপত্র নষ্ট হয়েছে। কোথাও শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন তিনি।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top