News Flash

  • Home
  • দেশ
  • টি-শার্টই চলছে, যতক্ষণ চলবে চালিয়েই যাব : রাহুল গান্ধী
Image

টি-শার্টই চলছে, যতক্ষণ চলবে চালিয়েই যাব : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : সহযাত্রীরা যখন জ্যাকেট, সোয়েটারে জবুথবু, তখনও রাহুল গান্ধীর পরনে সেই টি-শার্ট আর জিনস। আর তা নিয়ে বুধবার সাংবাদিকরা প্রশ্ন করলেন রাহুলকে, কংগ্রেস নেতার কাছ থেকে উত্তর এল, “টি-শার্টই চলছে, যতক্ষণ চলবে চালিয়েই যাব।”

শীতে কাঁপছে রাজধানী দিল্লি। সেই দিল্লিতে কেবল একটা টি-শার্ট আর জিন্‌স পরে চষে বেড়াচ্ছেন রাহুল গান্ধী। এত দিন ‘ভারত জোড়ো যাত্রা’ করছিলেন। ডিসেম্বরে রাজস্থান, মধ্যপ্রদেশের হাড়কাঁপানো ঠান্ডাতেও তাঁর পোশাকে কোনও পরিবর্তন দেখা যায়নি। সহযাত্রীরা যখন জ্যাকেট, সোয়েটারে জবুথবু, তখনও রাহুলের পরনে শুধু টি-শার্ট আর জিনস। বুধবার হাড় কাঁপানো ঠাণ্ডা ছিল দিল্লিতে, সেই ঠাণ্ডার মধ্যেই কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেন রাহুল। সাংবাদিকরা রাহুলকে দেখা মাত্রই প্রশ্ন করেন, আজও টি-শার্টে! রাহুলের জবাব আসে, টি-শার্টই চলছে, যতক্ষণ চলবে চালিয়েই যাব।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top