News Flash

  • Home
  • খেলা
  • মণিশঙ্করের ৫ উইকেট, পাঞ্জাবের বিরুদ্ধে চালকের আসনে ত্রিপুরা 
Image

মণিশঙ্করের ৫ উইকেট, পাঞ্জাবের বিরুদ্ধে চালকের আসনে ত্রিপুরা 

পাঞ্জাব-‌২০৩

ত্রিপুরা-‌১৭/‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।।এম বি বি-‌র ২২ গজে আবারও দাপট দেখালেন স্পিডস্টার মণিশঙ্কর মুড়াসিং। গুজরাটের পর পাঞ্জাবের বিরুদ্ধেও বিরুদ্ধেও কার্যত স্ট্রিম রোলার চাপালেন ত্রিপুরার ওই অলরাউন্ডারটি। মুড়া-‌র দাপটেই শক্তিশালী পাঞ্জাব দল ত্রিপুরার বিরুদ্ধে অনেকটাই ব্যাকফুটে। বোলাররা নিজেদের দাযিত্ব যথাযথ পালন করেছেন। এখন ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার দাযিত্ব ব্যাটসম্যানদের। বৃহস্পতিবার তৃতীয় দিনে ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা যদি জ্বলে উঠতে পারেন তাহলে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেও কিন্তু লিড নিতে পারবে ত্রিপুরা। রণজি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে পাঞ্জাবের ২০৩ রানের জবাবে ত্রিপুরা দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ১৭ রান করে। ত্রিপুরার মণিশঙ্কর ৫ উইকেট পেয়েছেন। শেষ ৫ ইনিংসে এ নিয়ে ৩ বার ৫ উইকেট করে পেয়েছেন মণিশঙ্কর। ত্রিপুরা এখন ১৮৬ রানে পিছিয়ে রয়েছে। পাঞ্জাবের বোলাররাও চাইবেন শীতল আবহাওয়াকে কাজে লাগিয়ে আজ ত্রিপুরার ইনিংস দ্রুত শেষ করতে। ফলে অত্যাধিক দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। শেষ ম্যাচে বিদর্ভের বিরুদ্ধেও লিড নিয়ে হারতে হয়েছিলো রাজ্যদলকে। তা মাথায় রেখে আজ ব্যাটসম্যানদের উইকেটে টিকে থাকতে হবে প্রায়সারাদিনই। এবং ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রথম দিনের ১ উইকেটে ৬৫ রান নিয়ে খেলতে নেমে বুধবার আরও ১৩৮ রান যোগ করার ফঁাকে শেষ ৯ টি উইকেট হারায় পাঞ্জাব। একমাত্র প্রভিষ্মান ছাড়া পাঞ্জাবের কোনও ব্যাটসম্যানই তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ত্রিপুরার বোলারদের সামনে। প্রভিষ্মান ১০৬ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন। এছাড়া পাঞ্জাবের পক্ষে দলনায়ক মনদ্বীপ সিং ৮৮ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪১ এবং অনমোল মালহোত্রা ৫৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করেন। প্রথম উইকেটে ৬২ রান যোগ করার পর প্রভিষ্মান এবং মনদীপ ৩৯ এবং শেষ দিকে অনমোল এবং বনয় চৌধুরি ৩৮ রান যোগ করেন। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর মুড়াসিং (‌৫/‌৪৮), অজয় সরকার (‌২/‌৫৭) এবং অভিজিৎ সরকার (‌২/‌৫৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে ত্রিপুরা দ্বিতীয় দিনের শেষে ৭ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ১৭ রান করে। বিশাল ঘোষ ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রানে এবং বিক্রম কুমার দাস ২০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৭ রানে অপরাজিত থেকে যান। আজ ত্রিপুরার দুই ওপেনারের উপরই ত্রিপুরার সাফল্য অনেকটা নির্ভর করবে। ত্রিপুরার দুই ওপেনার যদি মধ্যান্নভোজ পর্যন্ত‌‌‌ খেলে দিতে পারে তাহলে লিড নেওয়া নিশ্চিত হয়ে যাবে। ফলে আজ ব্যাটসম্যানদের দিকেই তাকিয়ে থাকবে ত্রিপুরা।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top