News Flash

  • Home
  • বিদেশ
  • এক বছর সামরিক বাহিনীতে কাজ করা বাধ্যতামূলক করল তাইওয়ান
Image

এক বছর সামরিক বাহিনীতে কাজ করা বাধ্যতামূলক করল তাইওয়ান

তাইপেই, ২৭ ডিসেম্বর (হি.স.) : তাইওয়ানে সামরিক বাহিনীতে কাজ করার মেয়াদ চার মাস থেকে বেড়ে এক বছর হচ্ছে। চিনের হুমকির প্রেক্ষিতে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এমনটিই বলেছেন।এদিন এক সংবাদ সম্মেলন তিনি বলেন, শান্তি আকাশ থেকে নামবে না… তাইওয়ান কর্তৃত্ববাদী সম্প্রসারণের সম্মুখ পর্যায়ে রয়েছে। তবে এই নিয়ম চালু হবে ২০২৪ সাল থেকে।

তাইওয়ানিজ় প্রেসিডেন্ট সাই ইং ওয়েন জানিয়েছেন, ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্মানো সকল তাইওয়াননিজ় যুবকেই সামরিক পরিষেবা দিতে হবে। তিনি বলেন, “তাইওয়ানের বিরুদ্ধে চিনের হুমকি ক্রমে অবশ্যম্ভাবী হয়ে উঠছে। কেউ যুদ্ধ চায় না। কিন্তু দেশবাসীর শান্তি আকাশ থেকে পড়ে না।” একদিন আগেই তাইওয়ানের দিকে ৭১টি যুদ্ধবিমান এবং ৭টি রণতরী পাঠিয়েছে চিন বলে, দাবি করেছিল তাইওয়ানিজ় সরকার। পরের দিনই এই সিদ্ধান্ত নেওয়া হল।

আগেই তাইওয়ানিজ় যুবদের চারমাসের জন্য সেনায় যোগ দেওয়া বাধ্যতামূলক ছিল। তবে যে দ্রুততায় চিনের হুমকি বাড়ছে, তাতে এই সময়টা যথেষ্ট নয় বলে জানিয়েছেন সাই ইং ওয়েন। তিনি বলেছেন, “যেভাব অতি দ্রুত প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলে যাচ্ছে, তাতে চার মাসের সামরিক পরিষেবা যথেষ্ট নয়। আমরা ২০২৪ সাল থেকে ১ বছরের জন্য সামরিক পরিষেবা বাধ্যতামূলক করতে চলেছি।” বস্তুত, সামরিক শাসনে থাকাকালীন তাইওয়ানে ১ বছরের সামরিক পরিষেবা বাধ্যতামূলক ছিল। সেই সময়ে নাগরিকদের মধ্যে এই বিধি নিয়ে ব্যাপক অসন্তোষ ছিল। তবে, সাম্প্রতিক সমীক্ষাগুলিতে দেখা গিয়েছে, দেশের অন্তত দুই তৃতীয়াংশ মানুষ মনে করেন, ১ বছরের সামরিক পরিষেবার বিধি ফিরিয়ে আনা উচিত।

১৯৪৯ সালে চিনা গৃহযুদ্ধের শেষে, চিন থেকে আলাদা হয়ে গিয়েছিল তাইওয়ান। তারপর থেকে বারবারই তাইওয়ানকে চিনের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এসেছে বেজিং। কিন্তু, তাইওয়ানিজ় জনগণ চিনের অংশ হতে চায় না। তারা স্বাধীন দ্বীপরাষ্ট্রের পরিচয়েই থাকতে চায়। চিন অবশ্য এখনও পর্যন্ত তাইওয়ান দখলের জন্য সামরিক শক্তির প্রয়োগ করেনি। তবে, শি জিনপিং-এর শাসনকালে তাইওয়ানে, চিনা হামলার সম্ভাবনা অত্যন্ত বেশি বলেই দাবি পশ্চিমী দেশগুলির। চিনা হুমকির প্রেক্ষিতে তাদের সামরিক শক্তি বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে তাইওয়ান। যুদ্ধ বিমান এবং অ্যান্টিশিপ মিসাইলের সংখ্যা বাড়াচ্ছে। তবে, চিনের বিপুল সামরিক শক্তির সামনে, তা অতি সামান্যই বলে জানিয়েছেন সামরিক বিশেষজ্ঞরা।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top