News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রানীরবাজারে হেলমেট বাহিনীর হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত
Image

রানীরবাজারে হেলমেট বাহিনীর হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ রবিবার রাতে দুষৃকতিকারীদের সঙ্ঘবদ্ধ হামলায় রানীর বাজারে একই পরিবারের তিনজন গুরুভাবে আহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷
রবিবার রাতে রানীবাজার এলাকায় দুষৃকতিকারীদের আক্রমণে আহত একই পরিবারের তিনজন৷ জানা যায় এলাকার বাসিন্দা সুমন পালের পরিবারের লোকজন সিপিআইএম দলের সমর্থক হবার কারণে রবিবার রাতে ১০ থেকে ১৫ জন দুষৃকতীকারি বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর সহ সুমন পাল, অনিমা পাল, সুবোধ পালকে বেধরক মারধর করে দুষৃকতিকারীরা৷ এতেই আহত হন একই পরিবারের তিন সদস্য৷ আহতদের পরিবারের লোকজন রানীবাজার থানায় খবর দেন৷ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং দমকলের কর্মীরা৷ আহত তিনজনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য৷ বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন৷ সুমন পাল জানান রাতের অন্ধকার এবং হেলমেট পড়ে থাকার কারণে দুষৃকতিকারীদের চিনতে পারেননি তারা৷ ২০২৩ নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক সন্ত্রাসও দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top