News Flash

  • Home
  • খেলা
  • সন্দীপনের ছয় উইকেট, চাম্পামুরা জয়ী পঙ্কজের সৌজন্যে মৌচাককে হারালো মডার্ন
Image

সন্দীপনের ছয় উইকেট, চাম্পামুরা জয়ী পঙ্কজের সৌজন্যে মৌচাককে হারালো মডার্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।। চাম্পামুরা এবং মডার্ন প্লে সেন্টারের জয়ের দ্বারা অব্যাহত। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে লীগ পর্যায়ের খেলায় চাম্পামুরা এবং মডার্ন প্লে সেন্টার পরপর দুই ম্যাচে জয়ী হয়ে এগোচ্ছে। লো স্কোরিং ম্যাচে চাম্পামুরা আজ, সোমবার ১৫ রানে দশমীঘাটকে পরাজিত করেছে। প্রথম ম্যাচে হারিয়েছিল ক্রিকেট অনুরাগীকে। নীপকো মাঠে সকালে ম্যাচ শুরুতে টস জিতে দশমিঘাট প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে চামপামুড়া দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ৩৩ ওভার ৫ বল খেলে চাম্পামুরা ৮৯ রানে ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে রাহুল পালের ২২ রান সর্বাধিক ছিল। দশমীর ঘাটের রাজদীপ দেব ১৪ রানে চারটি এবং দীপাঞ্জন দত্ত এক রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দশমীঘাট ৩১ ওভার ৫ বল খেলে ৭৪ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে ক্রীশ ভৌমিক সর্বাধিক ১৯ রান পায়। চাম্পামুরার অধিনায়ক সন্দীপন দাস চার রানে ছটি উইকেট তুলে নিয়ে দলকে জয়ী করার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও ছিনিয়ে নেয়। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে অনুষ্ঠিত অপর খেলায় মডার্ন প্লে সেন্টার তিন উইকেটের ব্যবধানে মৌচাক প্লে সেন্টারকে পরাজিত করেছে। সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। মৌচাক ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৩৩ ওভার ৪ বল খেলে ১০১ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে ভিকি সাহার ২৯ রান সর্বাধিক ছিল। মর্ডান প্লে সেন্টারের পঙ্কজ চৌধুরী ৩৫ রানে তিনটি উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে মডার্ন প্লে সেন্টার ৩২ ওভার ২ বল খেলে ৭ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে পঙ্কজ-ই সর্বাধিক ৩৪ রান সংগ্রহ করলে পরবর্তী সময়ে দীপজয় দেবনাথ অপরাজিত থেকে ১৬ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। অলরাউন্ড পারফরম্যান্সে পংকজ প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top