News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বরপেটায় উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগে আটক বাঘবরের বিধায়ক শেরমান আলি
Image

বরপেটায় উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগে আটক বাঘবরের বিধায়ক শেরমান আলি

বাঘবর (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : বরপেটা জেলার কানারা সত্রে জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে প্রশাসনকে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ আটক করেছে স্থানীয় বাঘবরের বিধায়ক শেরমান আলিকে।

আজ সোমবার সকালে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাঘবরের কানারা সত্রে বেদখলকারীদের উচ্ছেদে নামে জেলা প্রশাসন। সকালেই স্থানীয় বিধায়ক শেরমান আলি ঘটনাস্থলে পৌঁছে অভিযানকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করে আলি বলেন, রাজ্য সরকার কোনও সমীক্ষা ও পুনর্বাসন পরিকল্পনা ছাড়াই ভূমিহীন মানুষকে এলাকা থেকে উচ্ছেদ করেছে।

উচ্ছেদস্থল থেকে থেকে বিধায়ক শেরমানকে সরে যাওয়ার জন্য প্রশাসনের কর্তারা বারবার অনুরোধ করলেও তিনি তাতে কান দেননি। এক সময় তিনি হাতে প্ল্যা-কার্ড নিয়ে উচ্ছেদস্থলে বসে পড়েন। তখন তাকে পুলিশ সেখান থেকে সরিয়ে নিতে বল প্রয়োগ করে। পরবর্তীতে পুলিশ বিধায়ক আলিকে বরপেটা থানায় নিয়ে আটকে রাখে।

পুলিশ যখন তাঁকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বিধায়ক বলেন, ‘জনগণের অধিকার রক্ষা করা প্রতিটি সরকার ও প্রশাসনের দায়িত্ব। উচ্ছেদের আগে এখনও কেন সরকার সঠিক জরিপ করেনি? কেন জনগণকে আগে থেকে পুনর্বাসন করা হয়নি?’ তিনি বলেন, ‘আমি যতদূর জানি, এখান থেকে ২৫টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।’

এদিকে প্রশাসনিক ম্যজিস্ট্রেট তথা সার্কিল অফিসার তাঁকে বলেন, ‘যে জায়গাটিতে আপনি (শেরমান আলি) বসে আছেন, তা এষা হক ও সোনা মিয়াঁর জবরদখলে ছিল। তাঁরা প্রায় ৮০ বিঘা জমি দখল করেছেন।’ সার্কল অফিসার আরও বলেন, তদন্তে দেখা গেছে যাঁরা ভূমিহীন বলে দাবি করছেন, তাঁদের নামে জমির পাট্টা রয়েছে। কেবল জবরদখলকারীদের জায়গা খালি করার নোটিশ দেওয়া হয়েছিল এবং স্বেচ্ছায় তাঁরা ভূমি ছেড়ে চলে গেছেন, বলেন সার্কল অফিসার।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top