ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।।মহকুমার সেরা জামজুরি কোচিং সেন্টার। লো স্কোরিং ফাইনালে জামজুরি কোচিং স্টেআর ২ উইকেটে পরাজিত করে কে বি আই কোচিং সেন্টার ‘এ’ দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব-১৩ ছোটদের ক্রিকেটে। কে বি আই মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দাপট দেখালো বোলাররা। ৬৩ রান করতে দুদলের ১৮ উইকেটের পতন হয়। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কে বি আই সি সি ‘এ’ ২৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৩১ রান করতে সক্ষম হয়। দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান শ্রীমন দেবনাথ ব্যর্থ হওয়ার পর গোটা দলই ২২ গজে কার্যত লুটিয়ে পড়ে। নিজের জন্মদিনে বড় ইনিংস খেলবে এমনই প্রত্যাশা ছিলো শ্রীমন থেকে সবার। কিন্তু ব্যর্থ হয়। দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৮ রান করে শাহিন আহমেদ পোদ্দার। জামজুরির পক্ষে বীরজিৎ দাস (৪/৬) এবং প্রণজিৎ দেব (৪/১১) সফল বোলার। জবাবে খেলতে নেমে জামজুরি সি সি ২২.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সুবীর বৈদ্য ৩০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। কে বি আই কোচিং সেন্টার ‘এ’ দলের পক্ষে শ্রীমন দেবনাথ (৩/৫) এবং সোমদেব শীল (৩/১০) সফল বোলার।

উদয়পুরে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট জামজুরি কোচিং সেন্টার চ্যাম্পিয়ন
Tags:
Releated Posts
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…


















