News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিল্প ও বাণিজ্যের প্রসার হলেই রাজ্য আত্মনির্ভর হতে পারবে ঃ মুখ্যমন্ত্রী
Image

শিল্প ও বাণিজ্যের প্রসার হলেই রাজ্য আত্মনির্ভর হতে পারবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷  আমরা চাই নিজেরাই আত্মনির্ভর হতে৷ অন্যের উপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রচেষ্টা নিয়েছে৷ এজন্য শিল্প এবং ব্যবসা ও বাণিজ্যর প্রসার বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়েছে৷ শিল্প ও বাণিজ্যের প্রসার হলেই রাজ্য আত্মনির্ভর হতে পারবে৷ আজ হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৩৩তম শিল্প ও বাণিজ্য মেলার সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, আজকে একটি বিশেষ দিন৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন৷ এই বিশেষ দিনে আমরা তাঁকে শ্রদ্ধা নিবেদন করছি৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, অন্ত্যোদ্বয় যোজনা অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বের সময়কালেই চালু হয়েছিল৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত গড়ার যে আহ্বান জানিয়েছেন সেই দিশাতেই সরকার আত্মনির্ভর  ত্রিপরা গড়ে তুলতে কাজ করছে৷ আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতেই আগর উড পলিসি, রাজ্যের চা শিল্পের উন্নতিকরণ, উদ্যানজাত ফসলকে ভিত্তি করে শিল্প এবং বাঁশভিত্তিক শিল্পে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্নতিকরণের জন্য সরকার উদ্যোগ নিয়েছে৷ সহজে ব্যবসা ও বাণিজ্য করার জন্য ওয়ান উইণ্ডো সিস্টেম চালু করা হয়েছে৷ উন্নতমানের রাবারের জন্য মোক হাউজ নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে৷ রাজ্যে প্রাপ্ত মূল্যবান আগর গাছকে ভিত্তি করে ব্যবসা ও বানিজ্য প্রসারের লক্ষ্যে ইতিমধ্যেই দেশ বিদেশের প্রতিনিধিদের নিয়ে আগর উড সামিট হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পর্যটন শিল্পের প্রসার ঘটছে, সম্পতি আগরতলায় টেলিভিশন ও ফিল্ম ইন্সটিটিউট চালু হয়েছে৷ এক কথায় রাজ্যে সব দিক থেকেই শিল্প প্রসারের ইতিবাচক উদ্যোগ দেখা দিয়েছে৷ মুখ্যমন্ত্রী ডা. সাহা আন্তর্জাতিক এই শিল্প মেলায় যে সমস্ত দেশী বিদেশী সংস্থা অংশ নিয়েছেন তাদের অভিনন্দন জানান৷
শিল্প ও বাণিজ্য মেলার সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা এবং নেডফির এি’কিউটিভ ডিরেক্টর এস কে বরুয়া৷ মেলার সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি স্টলের প্রতিনিধিদের হাতে উৎকর্ষতার নিরিখে পুরস্কার তুলে দেওয়া হয়৷ এ উপলক্ষে মনো’ সাংস্ক’তিক অনুষ্ঠান আয়োজিত হয় এবং প্রচুর দর্শকের সমাগম হয়৷ সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিমি মজমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু শিল্পের চেয়ারম্যান বলাই গোস্বামী, নেডফির এি’কিউটিভ ডিরেক্টর এস কে বরুয়া এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি৷ স্বাগত বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা৷ 

Releated Posts

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ‘অপপ্রচারের’ অভিযোগ, কাঁঠালতলীতে বিজেপির প্রতিবাদ মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের…

ByByReshmi Debnath Jun 20, 2026

সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযানে প্রশাসন, বিশালগড়ে বেআইনি নির্মাণে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুন: সরকারি রাস্তা দখল করে নির্মিত বেআইনি দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে কড়া অবস্থান নিল…

ByByReshmi Debnath Jun 20, 2026

জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ…

ByByReshmi Debnath Jun 20, 2026

নারী নিরাপত্তা ও মনীষা দাস হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jun 20, 2026
Scroll to Top