News Flash

Image

গৌরীপুরের টিয়ামারি থেকে নিখোঁজ স্কুলছাত্ৰী বালিকা, চাঞ্চল্য

গোরীপুর (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত গৌরীপুরের টিয়ামারি থেকে পাঁচদিন ধরে নিখোঁজ স্কুলছাত্ৰী বছর ১৫-এর এক নাবালিকা। এলাকার বাসিন্দা নাবালিকার নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার সহ গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ তারিখ স্কুলে যাওয়ার পথে সে নিখোঁজ হয়েছে। মদিনাতুল উলুম হাই মাদ্ৰাসার নবম শ্ৰেণির ছাত্ৰী মনোয়ারা বেগম (নাম বদল)। ঘটনার পর পরিবারের সদস্যরা সম্ভব্য সব জায়গায় তার সন্ধানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ২০ তারিখে গৌরীপুর থানায় তাঁদের মেয়ের নিখোঁজ সংক্রান্ত এক এফআইআর দাখিল করেন৷

এফআইআর-এর ভিত্তিতে গৌরীপুর পুলিশ এক মামলা রুজু করে মনোয়ারা বেগমের সন্ধান চালালেও, এই খবর লেখা পর্যন্য় ছাত্ৰীটির কোনও হদিশ পাওয়া যায়নি।
পরিবারের লোকজন জানান, তবে ৬৩৬১৮৬৩৫৩৫ নম্বরের একটি ফোন থেকে অজ্ঞাতপরিচয় জনৈক তাদের সঙ্গে কথা বলেছিল। এ ব্যাপারে পুলিশকে যথাসময়ে তাঁরা জানিয়েছিলেন। কিন্তু ফোনকর্তাটি সঠিক কোনও ঠিকানা না দেওয়ায় তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশ্য ব্যক্তিটি তাকে বরপেটা জেলার গরাইমারির জনৈক মমিনুর বলে পরিচয় দিয়েছিল।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top