News Flash

Image

বড়দিনের উৎসবে মাতাল উত্তরপূর্বের মিনি স্যুইজারল্যান্ড ডিমা হাসাও জেলা

হাফলং (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : কন কনে ঠাণ্ডা। এরই মধ্যে বড়দিন উৎসবে মেতে উঠেছে উত্তর-পূর্বাঞ্চলের মিনি স্যুইজারল্যান্ড ডিমা হাসাও জেলা। রাত পোহালেই খুশির খ্রিসমাস। তাই অসমের অন্যতম পাহাড়ি জেলায় বড়দিন পালন ইতিমধ্যেই মহাধুমধামে শুরু হয়ে গেছে।

সমগ্র পাহাড়ি জেলায় চলছে প্রাক-ক্রিসমাস উদযাপন। শান্তাক্লোজ নিয়ে শহরে চলছে শোভাযাত্রা ও ক্যারল। শহরের চার্চগুলিতে অনুষ্ঠিত হচ্ছে প্রার্থনা।

এদিকে, বড়দিন উপলক্ষ্যে শৈলশহরের বিভিন্ন চার্চে বিভিন্ন রকমারি আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, ক্রিসমাস স্টার দিয়ে আলোকিত করে তোলা হয়েছে। শহরের খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িঘর আলোর রশ্মিতে সাজিয়ে তোলা হয়েছে। চলছে বাড়ি বাড়ি রকমারি সুস্বাদু খাবার ও কেক তৈরির কাজ।

এর মধ্যেই আজ ২৪ ডিসেম্বর ক্রিসমাস-ইভ উদযাপন শুরু করেছেন খিস্টধর্মাবহলম্বীরা। শনিবার রাত ১২টার পরই শহরের চার্চগুলিতে অনুষ্ঠিত হবে বড়দিনের প্রার্থনা সভা।

অন্যদিকে বড়দিনকে সামনে রেখে বাজারে কেনাকাটাও বেশ জমে উঠেছে। নতুন কাপড় ও শীতবস্ত্রের দোকানে এখন বেজায় ভিড়। তাছাড়া ক্রিসমাস কেকের চাহিদাও বাজারে বেশি।

এদিকে বড়দিনের উৎসবের আমেজ নিতে আগামীকাল ২৫ ডিসেম্বর থেকে গুঞ্জুঙে তিনদিন ব্যাপী শুরু যাচ্ছে জুডিমা উৎসব। জুডিমা উৎসব এবং কনকনে শীতে ছুটি কাটাতে আজ শনিবার থেকে পর্যটকদের ভিড় বাড়ছে। হোটেল, অতিথিশালা, হোম স্টে, সবই প্রায় বুকিং হয়ে গেছে। কারণ পাহাড়ে উৎসবের আনন্দ অন্যরকম।

ডিমা হাসাও জেলায় ১৯টি জাতি-জনগোষ্ঠীর বসবাস। সব জাতি-জনগোষ্ঠীর পৃথক পৃথক উৎসব রয়েছে, রয়েছে পৃথক পৃথক কৃষ্টি ও সংস্কৃতি। বৈচিত্র্যের মধ্যে যে একতা তা প্রমাণ করে প্রতিটি জাতি-জনগোষ্ঠী একে অন্যের উৎসবে শামিল হওয়ার ঘটনায়।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top