News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিব্ৰুগড়ে ৯৭৩.৩৮ কোটি টাকা ব্যয়ে ২২টি প্ৰকল্পের শিলান্যাস ও উদ্বোধন মুখ্যমন্ত্রীর‘বিকাশের জন্য এক পক্ষ’-এর প্রথম দফা কাৰ্যসূচির সমপ্তি
Image

ডিব্ৰুগড়ে ৯৭৩.৩৮ কোটি টাকা ব্যয়ে ২২টি প্ৰকল্পের শিলান্যাস ও উদ্বোধন মুখ্যমন্ত্রীর‘বিকাশের জন্য এক পক্ষ’-এর প্রথম দফা কাৰ্যসূচির সমপ্তি

টিংখাং (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : ‘জনতার কাছে বিকাশের ভাগীরথী যাত্ৰা নিয়ে’ আজ শনিবার উজান অসমর ডিব্ৰুগড় জেলার টিংখাঙে ‘বিকাশর বাবে এটা পষেক’ (বিকাশের জন্য এক পক্ষ)-এর প্রথম দফা কাৰ্যসূচির সমপ্তি অনুষ্ঠানে জেলায় ৯৭৩.৩৮ কোটি টাকা ব্যয়সাপেক্ষ ২২টি উন্নয়নমূলক প্ৰকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। টিংখাঙের কুঁড়িগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত সমাবেশে রিমোট টিপে এগিলের শিলান্যাস ও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্ৰী ড‌. শৰ্মা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী ২৫০ কোটি টাকায় টিংখাঙে একটি চিড়িয়াখানা নিৰ্মাণ, নাহরকটিয়ায় টিপামে রাজ্য সরকারের কেন্দ্ৰীয়ভাবে মে-ডাম-মেফি আয়োজন, ডিব্ৰুগড়ের নতুন ছয় হাজার পরিবারকে অরুণোদয় প্রকল্পে অন্তৰ্ভুক্ত, নতুন ৫ হাজার পরিবারকে রেশনকাৰ্ড প্ৰদান ও এই কাৰ্ডের ভোক্তাদের বছরে ৫ লক্ষ টাকার চিকিৎসা প্ৰদান, অসমের প্ৰতিটি হাইস্কুল ও হায়ার সেকেন্ডারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা হবে বলে ঘোষণা করেছেন।

মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, আজ ডিব্ৰুগড় জেলার টিংখাঙে ‘বিকাশের জন্য এক পক্ষ’-এ প্ৰথম দফার অন্তিম কাৰ্যসূচিতে অংশগ্ৰহণ করে যথেষ্ট আনন্দিত তিনি। এই কাৰ্যসূচির অধীনে জেলায় ৯৭৩.৩৮ কোটি টাকা ব্যয়সাপেক্ষে বিভিন্ন প্ৰকল্পের শিলান্যাসে পাশাপাশি বেশ কয়েকটি প্ৰকল্পের উদ্বোধন করেছেন। এই প্ৰকল্পগুলি সমগ্ৰ ডিব্ৰুগড় জেলার সৰ্বাঙ্গীন উন্নয়নে গুরুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কববে, বলেন মুখ্যমন্ত্রী।

কী কী উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেছেন সে সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, নাহরকটিয়া, টিংখাং, লাহোয়াল এবং দুলিয়াজানে মিনি স্টেডিয়াম, মরানে গ্ৰামীণ ক্ৰীড়া প্ৰকল্প, ডিব্ৰুগড় ও লাহোয়ালে সরকারি আইটিআই-এর পাশাপাশি লাহোয়ালের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউশনরে উন্নীতকরণ, ডিব্ৰুগড়ের এইচএস কানৈ মহাবিদ্যালয়ে অত্যাধুনিক বাতানুকূল প্ৰেক্ষাগৃহ, দুলিয়াজানে আইটিআই স্থাপন, টিপাম হয়ে ভাদৈ পাঁচআলি-জয়পুর খোনসা রোডের উন্নীতকরণ, মরান-নাহরকটিয়া সড়ক নিৰ্মাণ, মোহনাঘাট থেকে মহমারিপথার পর্যন্ত সড়ক নিৰ্মাণ, মহমারিপথার থেকে মধুপুর এবং অকল্যান্ড থেকে মাইজান চা বাগান পর্যন্ত রাস্তার সঙ্গে বাঁধ নিৰ্মাণ, মাধবপুর-টিপলিং লেবেল ক্ৰসিঙে উড়ালপুল, দুলিয়াজানের খেমেরিয়া ও লাহোয়ালের বেলবাড়ি তিনিআলির সঙ্গে জাপিসঁজিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্ৰ নিৰ্মাণ এবং দিনজান সেনা ছাউনিতে বন্যারোধে কাজের শিলান্যাস করে তিনি অত্যন্ত আনন্দিত।

এছাড়া ডিব্ৰুগড়ে অবস্থিত আসাম মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে ডেন্টাল মেডিক্যাল কলেজ, টিংখাঙে লোকনিৰ্মাণ (পূর্ত) বিভাগের পরিদৰ্শন বাংলো, ডিব্ৰুগড়ে জল জীবন মিশনের অধীনে ২৪টি পাইপের মাধ্যমে পানীয়জল সরবরাহ প্রকল্প এবং ডিব্ৰুগড়ের জলসম্পদ বিভাগের প্ৰকল্প সুবিধা কেন্দ্ৰ ও অতিথিশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন মুখ্যমন্রীধী হিমন্তবিশ্ব শর্মা।

আজকের সভায় কেন্দ্ৰীয় প্রতিমন্ত্ৰী রামেশ্বর তেলি, অসম সরকারের ক্যাবিনেট মন্ত্ৰী যথাক্ৰমে রঞ্জিতকুমার দাস, বিমল বরা, কেশব মহন্ত, বিধায়কগণ যথাক্ৰমে প্ৰশান্ত ফুকন, তরঙ্গ গগৈ, চক্ৰধর গগৈ, তেরস গোয়ালা, অসম পৰ্যটন নিগমের চেয়ারম্যান ঋতুপৰ্ণ বরুয়া এবং বিভিন্ন বিভাগের পদস্থ ও উচ্চপদস্থ আধিকারিক ও বহু গণ্যমাণ্য নাগরিক উপস্থিত ছিলেন।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top