News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় ছোটদের ক্রিকেটে জয়ী আমজাদনগর ও গভর্ণমেন্ট স্কুল
Image

বিলোনিয়ায় ছোটদের ক্রিকেটে জয়ী আমজাদনগর ও গভর্ণমেন্ট স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর।।জয় পেলো আমজাদনগর স্কুল এবং গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। শুক্রবার আসরের দুটি ম্যাচ হয়। নর্থ বিলোনিয়া মাঠে অনুষ্ঠিত ম্যাচে আমজাদনগর স্কুল ৯ উইকেটে পরাজিত করে বিলোনিয়া বিদ্যাপীঠকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট ইনয়ে বিদ্যাপীঠ স্কুল মাত্র ৩১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সৌরজিৎ মগ এবং অপন ত্রিপুরা ১০ রান করে। আমজাদনগর স্কুলের পক্ষে সুজন মিঁয়া (‌৪/‌৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে আমজাদনগর ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রানতুলে নেয়। দলের পক্ষে আকাশ হুসেন ১৫ রানে এবং মহ:‌ শাকিল মিঁয়া ১৩ রানে অপরাজিত থেকে যায়। আমজাদনগর মাঠে অপর ম্যাচে বিলোনিয়া‌ ইংলিস মিডিয়াম স্কুল ৪ উইকেটে পরাজিত করে আর্যকলোনি স্কুলকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে আর্য কলোনি স্কুল ৫৮ রান করে। দলের পক্ষে শুভ্রদীপ মজুমদার ১৮ রান করে। বিলোনিয়া‌ ইংলিস মিডিয়াম স্কুলের পক্ষে দীপ্তনু পাল (‌৪/‌১১) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীযরান তুলে নেয়। দলের পক্ষে দেবজ্যোতি চৌধুরি ২৪ রান করে।‌

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top