News Flash

  • Home
  • খেলা
  • মুম্বাইয়ে জাতীয় যোগাসনে ৬টি পদক পেয়ে দারুন সাফল্য রাজ্যদলের
Image

মুম্বাইয়ে জাতীয় যোগাসনে ৬টি পদক পেয়ে দারুন সাফল্য রাজ্যদলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর।। দারুন সাফল্য ত্রিপুরা দলের। শেষ দিনেও ত্রিপুরার দখলে স্বর্ণপদকসহ বেশ কটি পদক এসেছে।। মহারাষ্ট্রের মুম্বাইয়ে আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে তৃতীয়বারের মতো আয়োজিত ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আজ, বৃহস্পতিবার শেষ হয়েছে। তিনদিন ব্যাপী আয়োজিত জাতীয় যোগাসন প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে ১২ জন যোগব্যায়াম খেলোয়াড় অংশ নিয়েছিল। প্রতিযোগিতার অন্তিম দিনে আজ, বৃহস্পতিবার রীমা বেগম জুনিয়র বিভাগে ট্র্যাডিশনাল যোগাসনে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক পেয়েছে। ধৃতি দেবনাথ সাব জুনিয়র বিভাগে ট্র্যাডিশনাল যোগাসনে দ্বিতীয় স্থান অধিকার করে পেয়েছে রৌপ্যপদক। শুভ্রদীপ ভৌমিক সাব জুনিয়র বিভাগে ট্র্যাডিশনাল যোগাসনে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছে। বুধবারে দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় আর্টিস্টিক সিঙ্গেল ইভেন্টে পারিজাত সাহা দ্বিতীয় স্থান পেয়ে রৌপ্য পদক পেয়েছিল। এছাড়া, আর্টিস্টিক যুগ্ম বিভাগে ধৃতি দেবনাথ ও স্নিগ্ধা পাল জুটি তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়েছিল। সব মিলে রাজ্য দল এবারের জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপে একটি সোনা সহ ছয়টি পদক পেয়ে দারুন সাফল্য অর্জন করেছে। রাজ্য সংস্থার পক্ষ থেকে কর্মকর্তারা যোগ ব্যায়াম খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top