News Flash

  • Home
  • দিনের খবর
  • উদ্বেগ বাড়াচ্ছে করোনা, মাস্ক পরেই অধিবেশন কক্ষে জগদীপ ও ওম বিড়লা
Image

উদ্বেগ বাড়াচ্ছে করোনা, মাস্ক পরেই অধিবেশন কক্ষে জগদীপ ও ওম বিড়লা

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): এ বার চিনে করোনাভাইরাসের নতুন উপরূপ ওমিক্রন বিএফ.৭-এর বাড়বাড়ন্ত দেখে দ্রুত তৎপর কেন্দ্রীয় সরকার। ভারতেও যাতে সংক্রমণের পুরনো ছবি আর ফিরে না আসে, তা নিশ্চিত করতে বুধবার বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সংসদের কার্যকর চলাকালীন মাস্ক পড়লেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

এদিন মাস্ক পরেই সংসদের কাজকর্ম চালান রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেশ কয়েকজন সাংসদকেও এদিন মাস্ক পরতে দেখা যায়। এদিকে, বৃহস্পতিবার বিকেলে দেশের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনাভাইরাসের নয়া চিনা উপরূপের ইতিমধ্যেই খোঁজ মিলেছে ভারতে। ওড়িশা এবং গুজরাটে মোট ৪ জনের দেহে ওমিক্রন বিএফ.৭-এর খোঁজ মিলেছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top