News Flash

  • Home
  • Uncategorized
  • শিলচরের আইএসবিটিত ত্রিপুরা-ফেরত বাসে উদ্ধার জোড়া পিস্তল ও ৪০ রাউন্ড সক্রিয় গুলি
Image

শিলচরের আইএসবিটিত ত্রিপুরা-ফেরত বাসে উদ্ধার জোড়া পিস্তল ও ৪০ রাউন্ড সক্রিয় গুলি

শিলচর (অসম), ২১ ডিসেম্বর (হি.স.) : দুটি পয়েন্ট টু-টু (.২২) বোরের পিস্তল এবং ৪০ রাউন্ড সক্রিয় গুলি উদ্ধার হয়েছে কাছাড় জেলা সদর শিলচরের রামনগরে অবস্থিত আইএসবিটিতে। ধর্মনগর থেকে আগত একটি বাসে তালাশি চালিয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রগুলি। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলচরে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে এএসটিসি-র অধীনস্থ একটি বাস উত্তর ত্রিপুরার ধর্মনগর থেকে শিলচরের রামনগরে আইএসবিটিতে আসে। সব যাত্রী বাস থেকে নেমেও পড়েন। কিন্তু বাসের ২৫ এবং ২৬ নম্বর সিটের নীচে মালিকবিহীন ব্যাগ দেখে সন্দেহ হয় কান্ডাকটরের। চালককে সঙ্গে নিয়ে তিনি ব্যাগ খুলে এতে দুটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, সেনাবাহিনীর পোশাক, এক জোড়া জুতা এবং অন্যান্য কিছু সামগ্রী কেছেন।ঘটনার খবর দেওয়া হয় তারাপুর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে তারাপুর থেকে পুলিশ রামনগরে আইএসবিটিতে ছুটে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ সামগ্রীগুলো উদ্ধার করে নিয়ে যায়।

তবে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত হলেও ঘটনা সম্পর্কে কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রশ্ন উঠেছে, কে কী উদ্দেশ্যে দুটি পিস্তল এবং ৪০ রাউন্ড গুলি শিলচরে এনেছে, তা এখনও রহস্যের আবৰ্তে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top