News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • ত্রিপুরায় উপজাতি দলগুলি বুদ্বুদের মত হারিয়ে যায়, দশরথের মুখ্যমন্ত্রীত্বে বিদ্রোহী হয়েছিলেন নৃপেন
Image

ত্রিপুরায় উপজাতি দলগুলি বুদ্বুদের মত হারিয়ে যায়, দশরথের মুখ্যমন্ত্রীত্বে বিদ্রোহী হয়েছিলেন নৃপেন

৷৷ পরিতোষ বিশ্বাস ৷৷

ত্রিপুরার উপজাতিদের অবিসম্বাদিত নেতা দশরথ দেব রাজন্য আমল থেকেই সংগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন৷ তিনি কুমিল্লার কলেজে পড়াশুনা করেছেন৷ তারপরেই তিনি উপজাতিদের স্বার্থে আন্দোলন শুরু করেন৷ মহারাজার বিরুদ্ধে তিনি সশস্ত্র আন্দোলনের পথ হাটেন৷ দীর্ঘদিন তিনি আত্মগোপন করেছিলেন৷ মহারাজা দশরথ দেবের মাথার দামও ঘোষণা করেছিলেন৷ দশরথ দেব উপজাতিদের মধ্যে এতটাই জনপ্রিয় ছিলেন যে রাজবাহিনী  চেষ্টা করেও হদিশ পেত না৷  ত্রিপুরার রাজা উপজাতিদের জন্য কিছুই করেনি এই অভিযোগ কমিউনিস্ট পার্টি বরাবরই করে এসেছে৷ ফলে, মহারাজার গুনকীর্তণ কিংবা মহারাজার স্মরণে কোনও কিছু করার উদ্যোগ বামফ্রন্ট সরকারের ছিল না৷ ২০১৮ সালে বিজেপি ক্ষমতায় এসে মহারাজার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে৷

আগারতলা বিমানবন্দরে ত্রিপুরার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদূরের মর্মর মূর্তি প্রতিষ্ঠা পায়৷ মর্মর মুর্র্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগরতলা বিমানবন্দরের নামও রাখা হয় মহারাজা বীরবিক্রমের নামে৷ এখনও উপজাতিদের মধ্যে ত্রিপুরার মহারাজার প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে৷ মহারাজাকে তারা দেবতুল্য মনে করেন৷ সিপিএমের এই রাজ বিরোধীতা উপজাতিদের একটা অংশকে ক্ষুব্ধ করেছে একথা বোধহয় অস্বীকার করা যাবে না৷ ত্রিপুরা ভারতভুক্তির পর দশরথ দেব আত্মগোপনেই থেকে যান৷ ১৯৫২ সালে লোকসভা নির্বাচনে ত্রিপুরার একটি মাত্র আসনে দশরথ দেব আত্মগোপনে থেকেই প্রতিদ্বদ্বিতা করেন এবং জয়লাভ করে গোপনে দিল্লীতে পার্লামেন্টে গিয়ে আত্মসমর্পণ করেন এবং সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থা প্রকাশ করেন৷ ত্রিপুরায় ১৯৫২ সালের পর থেকে লোকসভা নির্বাচনে কমিউনিস্ট পার্টির প্রার্থীরাই জয়ী হতেন৷ ত্রিপুরার মানুষ লোকসভায় কমিউনিস্ট প্রার্থীকে জয়ী করত৷ রাজ্যে কংগ্রেসকে ক্ষমতায় বসাত৷
কংগ্রেস তখন মহারাজ কিরিট বিক্রমের দ্বারস্থ হয়৷ কিরীট বিক্রম যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন জয়ী হয়েছেন৷ তার বড় কারণ উপজাতিদের রাজভক্তি৷ এখন সেই রাজাও নেই, সেই রাজত্বও নেই৷ ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশে রাজন্য ভাতা বিলোপ করে দেন৷ ভারতবর্ষের বহু রাজা তখন প্রমাদ গুনেন৷ ত্রিপুরার মহারাজার উত্তরসূরিরা রাজবাড়িটাই বিক্রি করে দিলেন৷ এই গহন রাজ্য ত্রিপুরায় উপজাতি অংশের মানুষ এখনও রাজভক্তিতে অটুট আছেন৷ আর এজন্যই কোনও রাজনৈতিক দল রাজার শাসনের ব্যর্থতা তুলে ধরতে সাহস পায় না৷ রাজন্য শাসনের ব্যর্থতার ইতিহাস আছে৷ ত্রিপুরা যদি তখন রাজন্য শাসিত না হত, সারাসরি ইংরেজ রাজত্ব কায়েম হত তাহলে উন্নয়নে অতটা ঘাটতি দেখা দিত না বলা যেতে পারে৷  ভারতবর্ষকে ইংরেজরা শোষণ করেছে যেমন তেমনি উন্নয়ন মূলক কাজও করেছে সেটা অস্বীকার করা যাবে না৷ অর্থনৈতিক দিক দিয়ে দূর্বল মহারাজা ত্রিপুরার উপজাতিদের উন্নয়নে, যোগাযোগের ক্ষেত্রে কোন অগ্রণী ভূমিকা নিতে পারেননি৷ এই ইতিহাস অস্বীকার করার কোনও সুযোগ নেই৷


ত্রিপুরার বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠালগ্ণ থেকে মুখ্যমন্ত্রীত্ব করেন নৃপেন চক্রবর্তী৷ যখন পলিটব্যুরোর নির্দেশে দশরথ দেব মুখ্যমন্ত্রীত্বে অভিষিক্ত হন তখন নৃপেন চক্রবর্তী সহজে মেনে নিতে পারেননি৷ সর্বহারা কমিউনিস্ট নেতা নৃপেন চক্রবর্তীও সুখ ভোগে আসক্ত হয়েছিলেন৷ মুখ্যমন্ত্রীত্বের পদ থেকে অপসারিত হওয়ার পর তিনি কার্য্যত বিদ্রোহ করেন৷ প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নিন্দায় সরব হন৷ তিনি কংগ্রেসের জনসভা মঞ্চেও উপবিষ্ট হন৷ দল বাধ্য হয়ে তাঁকে বহিসৃকত করে৷ নৃপেন চক্রবর্তী আগরতলা দুই নম্বর এমএলএ হোস্টেলে দিন কাটাতেন৷ কমিউনিস্ট দলের জন্য যিনি সারাটা জীবন বিলিয়ে দিলেন সেই নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়াকে মেনে নিতে পারলেন না৷ এই বর্ষিয়ান কমিউনিস্ট নেতা তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে গেলেন৷ সেবা, চিকিৎসা তাঁর ভাগ্যে কতটা জুটেছে তা আন্দাজ করা যেতে পারে৷ জিবি হাসপাতালের আইসিইউতে এই নেতার জীবনাবসান হয়৷ সঙ্গে সঙ্গে সিপিআইএম ঘোষণা দেয় যে নৃপেন চক্রবর্তীকে আবার দলে নেয়া হল৷ নৃপেন চক্রবর্তী জানতেও পারলেন না মৃত্যুর পর তিনি দলে অন্তর্ভুক্ত হয়েছেন৷ এই সর্বহারা নেতার মরদেহ পার্টি অফিসে এনে লাল কাপড়ে ঢেকে দেয়া হয়েছিল৷ একজন সংগ্রামী উপজাতি নেতা দশরথ দেবের মুখ্যমন্ত্রীকে মেনে না নিয়ে নৃপেন চক্রবর্তী নিজের দীর্ঘ সংগ্রামী জীবনকেই ছোট করেছেন৷ (চলবে)

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024
Scroll to Top