News Flash

  • Home
  • প্রধান খবর
  • করোনায় আক্রান্ত হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী, এস এস সুখু রয়েছেন নিভৃতবাসে
Image

করোনায় আক্রান্ত হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী, এস এস সুখু রয়েছেন নিভৃতবাসে

শিমলা, ১৯ ডিসেম্বর (হি.স.): করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। কোভিডে আক্রান্ত হওয়ার পর নিভৃতবাসে রয়েছেন তিনি, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। তাঁর সংস্পর্শে সম্প্রতি যাঁরা এসেছিলেন, তাঁদের করোনা-পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবারই জানা গিয়েছে হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। কিছু দিন আগেই গত ১১ ডিসেম্বর হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সুখু। দিল্লিতে সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের কথা ছিল সুখুর, তার আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। হিমাচল প্রদেশ সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ করার কথা ছিল, কিন্তু বৈঠকটি এখন স্থগিত করা হয়েছে।

Releated Posts

নান্দেডে পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের নান্দেডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top