News Flash

  • Home
  • প্রধান খবর
  • সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রহারে হতচকিত প্রতিবেশী দেশ : অনুরাগ ঠাকুর
Image

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রহারে হতচকিত প্রতিবেশী দেশ : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক স্তরে বিশ্বের দেশগুলিকে একত্রিত করেছে নরেন্দ্র মোদী সরকার। বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। পাকিস্তানকে নিশানা করে অনুরাগ ঠাকুর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত সরকারের কঠোর নীতির কারণেই হতচকিত প্রতিবেশী দেশ। তিনি বলেছেন, বিশ্বে ভারতের ভাবমূর্তি একটি সহায়ক দেশ হিসেবে তৈরি হয়েছে। অন্যদিকে, প্রতিবেশী দেশের ভাবমূর্তি তৈরি হয়েছে সন্ত্রাসবাদের প্রচারকারী দেশ হিসেবে।

সন্ত্রাসের বিরুদ্ধে ভারত সরকারের নীতি প্রসঙ্গে সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, ২০১৪ সালের পর থেকে সন্ত্রাসীদের খুঁজে বার করতে নিরন্তর কাজ করে যাচ্ছে আমাদের সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের ঘটনা অভূতপূর্ব হ্রাস পেয়েছে। একই সময়ে সন্ত্রাসীদের অর্থ সরবরাহকারী ব্যক্তিদের সাজা দেওয়ার হার ৯৪ শতাংশ। অনুরাগ বলেছেন, মোদী সরকারের গৃহীত পন্থা হল সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স। সিদ্ধান্তমূলক পদক্ষেপ আমাদের নিশ্চিত ফলাফল দিয়েছে। আপনারা যদি সার্জিক্যাল স্ট্রাইক এবং বালাকোট স্ট্রাইক দেখেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে স্ট্রাইকের পরে স্ট্রাইক ২০১৪ সাল থেকে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ উল্লেখযোগ্য হারে কমেছে।

অনুরাগ ঠাকুর আরও বলেছেন, ভারত যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে একত্রিত করছে, তখন আমাদের কিছু প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে সমর্থন করছে এবং সন্ত্রাসবাদের পক্ষে উচ্চস্বরে কথা বলছে। আন্তর্জাতিক স্তরে তাদের আসল চেহারা প্রকাশ পেয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে আক্রমণ করে অনুরাগ ঠাকুর বলেছেন, তাওয়াং নিয়ে আমাদের প্রশ্ন করার আগে, রাহুল গান্ধীকে অবশ্যই উত্তর দিতে হবে, ভারতীয় সেনাবাহিনী যখন ডোকলাম ইস্যুতে চিনা সেনাদের সঙ্গে লড়াই করছিল তখন তিনি কি চিনা কর্মকর্তাদের সঙ্গে ছিলেন? তিনি কি সেই সময় আমাদের সেনাবাহিনীকে প্রশ্ন করেছিলেন? রাজীব গান্ধী ফাউন্ডেশন কি চিনা কর্তৃপক্ষের কাছ থেকে তহবিল নিয়েছিল?

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top