ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর।। আমজাদ নগর স্কুলের জয়ের ধারা অব্যাহত। অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে আমজাদ নগর আজও জয় পেয়েছে। হারিয়েছে বর পাথরি ব্লাডমাউথ ক্লাবকে। তবে আমজাদ নগর স্কুল দল আজ স্বল্প স্কোরের ম্যাচে ৮ রানে জয়ী হয়েছে। বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে নর্থ বিলোনিয়া গ্রাউন্ডে। খেলা শুরুতে টস জিতে আমজাদ নগর স্কুল দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩৩ ওভার এক বল খেলে সব কটি উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে আকাশ হোসেনের এগারো রান সর্বাধিক ছিল। এছাড়া অতিরিক্ত হিসেবে প্রাপ্ত ২৪ রান তাদের অনেক কাজে এসেছে। বরপাখারীর অনুপম সরকার ও ঋতু মিয়া তিনটি করে এবং শুভ্রদীপ মজুমদার ও দীপ মজুমদার দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বরপাথারি ব্লাড মাউথের রিতু মিয়া ২৭ রান ও শুভ্রদীপ মজুমদার ১৮ রান পেলেও অন্যরা সবাই শূন্য, একে আউট হলে শেষ রক্ষা সম্ভব হয়নি। ১৮ ওভার তিন বল খেলে ৬১ রানে তাদের ইনিংস গুটিয়ে যায়। আমজাদ নগরের সুজন মিয়া বোলিংয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছে তের রানে ছটি উইকেট তুলে নিয়ে। শিপন মিয়া পেয়েছে তিন উইকেট নয় রানের বিনিময়ে। আমজাদ নগর স্কুল জয় পেয়েছে আট রানের ব্যবধানে।

বিলোনিয়ায় ছোটদের ক্রিকেটে আমজাদ নগরের জয় অব্যাহত
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















