News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাম আমলে জেলায় জেলায চলত খুন ও সন্ত্রাসের রাজনীতি ঃ মুখ্যমন্ত্রী
Image

বাম আমলে জেলায় জেলায চলত খুন ও সন্ত্রাসের রাজনীতি ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা দেখে বিরোধীরা হতাশ হয়ে বিভিন্ন রকম অপকৌশল ছড়ানোর চেষ্টা করছে৷ সোমবার বিশালগড়ের রঘুনাথ পুড়ে বিজেপি সিপাহীজলা জেলা কার্যালয়ের উদ্বোধন করে বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ কার্যালয়  কার্যকর্তাদের জন্য৷ সেখানে বসে কার্যক্রম তৈরি হয়৷ সাতটি জেলায় জেলা কার্যালয় নির্মাণ করা হয়েছে৷
সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ কিন্তু জেলা কার্যালয়গুলি কেবল কার্যকরতাদের জন্য নয়৷ সকলের জন্য তা উন্মুক্ত রাখতে হবে বলে আহ্বান জানান তিনি৷ ভারতীয় জনতা পার্টি একাত্ম মানববাদের দর্শন মেনে চলে৷ মানুষকে নিয়ে কথা বলে৷ বামেদের আমলে জেলায় জেলায় চলতো খুন সন্ত্রাসের রাজনীতি৷ আর একটা দল আছে যার নাম উশৃঙ্খল পার্টি৷ তাদের মধ্যে কোন শৃঙ্খলা নেই৷
এই দলের নাম কংগ্রেস৷ এখনো বিশালগড়ে উঁকি ঝুকি দেওয়ার চেষ্টা করে৷ তাদের দলে গিয়ে কিছু মানুষ বিপথে যাচ্ছে বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী৷ বিশালগড়ের রঘুনাথপুরে দ্বিতল বিশিষ্ট আধুনিক বিজেপি-র জেলা কার্যালয় নির্মাণে মোট ব্যয় হয়েছে ২ কোটি টাকা৷ নব নির্মিত জেলা কার্যালয়ের উদ্বোধনের পর ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা৷ এই জেলা কার্যালয় থেকেই সিপাহীজলা জেলা সাতটি বিধানসভা কেন্দ্রের বিজেপি দলীয় সমস্ত কাজকর্ম পরিচালনা করা হবে৷ উপস্থিত  ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী ফনিন্দ্র নাথ শর্মা, বিজেপি-র রাজ্য সম্পাদক টিঙ্কু রায়, বিজেপি সিপাহীজলা জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top