News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘন কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে, দিল্লিতে রেল ও সড়কপথে ভোগান্তি
Image

ঘন কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে, দিল্লিতে রেল ও সড়কপথে ভোগান্তি

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল রাজধানী দিল্লি। সোমবার সকালে দিল্লি-এনসিআর-এ ঘন কুয়াশার আস্তরণ ছিল, কুয়াশার কারণে দৃশ্যমানতা তলানিতে পৌঁছে যাওয়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। সড়কপথেও ভোগান্তির শিকার হয়েছেন গাড়ির চালকরা। এই মরসুমের প্রথম ঘন কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে পৌঁছে যায় দিল্লিতে, দৃশ্যমানতা ১৫০ মিটারে নেমে আসে, এর ফলে সড়ক ও রেল ট্রাফিক চলাচল প্রভাবিত হয়েছে।

প্রায় ২০টি ট্রেন ১৫ মিনিট থেকে ২ ঘন্টা বিলম্বিত হয়েছে। উত্তর রেলের একজন মুখপাত্র জানিয়েছেন, কুয়াশার কারণে সোমবার ট্রেন চলাচল প্রভাবিত হয়েছে। আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। এই ধরনের পরিস্থিতিতে গতি বিধিনিষেধ জারি করা হয়। নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। ঘন কুয়াশার কারণে এদিন সকালে দিল্লিতে ছিল ধোঁয়াশা, স্পষ্টভাবে দূরের জিনিস দেখা যাচ্ছিল না।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top