News Flash

Image

সেন্ট্রো কারে গরু পাচার, পথচারীকে ধাক্কা, উত্তেজনা কালাইনে

কালাইন (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : অসমের বরাক উপত্যকায় গবাদি পশু পাচারে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে তস্করচক্র। আজ সোমবার কাছাড় জেলার অন্তর্গত কালাইনে এমএল ০৫ এফ ৩৬২৯ নম্বরের একটি সেন্ট্রো গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তিনটি গরু।

ঘটনার বিবরণে জানা গেছে, কোনও ধরনের পুলিশি অভিযানে উদ্ধার করা যায়নি গরুগুলি। জনতার হাতে উদ্ধার হয়েছে গরুগুলি। তাঁরা গাড়িকে আটক করে উদ্ধারকৃত গরুগুলি পুলিশের হাতে তুলে দিয়েছেন।

সোমবার কাটিগড়া থেকে ফেরার সময় জালালপুর এলাকায় জনৈক শিবু দাস এবং গজেন্দ্র দাস নামের দুই পথচারীকে ধাক্কা মারে মেঘালয়ের রেজিস্ট্রিকৃত সেন্ট্রো গাড়িটি। সে থেকে ঘটনার সূত্রপাত। পথচারীকে ধাক্কা মেরে গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটর সাইকেল, স্কুটার নিয়ে তার পিছু ধাওয়া করেন স্থানীয় জনতা। এর পর কালাইনের তারাপুর এলাকায় গিয়ে তাঁরা আটক করেন গাড়িটি। গাড়িতে তিনটি গরু দেখেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালান গাড়িতে। অবস্থা বেগতিক দেখে সেখান থেকে পালিয়ে যায় চালক। খবর দেওয়া হয় পুলিশ ।খবর পেয়ে কালাইন থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করেন গরু তিনটি। সঙ্গে বাজেয়াপ্ত করেন সেন্ট্রো গাড়িও।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top