News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারে বিষমদ কাণ্ডে মৃত্যু বেড়ে ৮২, দৃষ্টিশক্তি হারিয়েছেন ২৫ জন
Image

বিহারে বিষমদ কাণ্ডে মৃত্যু বেড়ে ৮২, দৃষ্টিশক্তি হারিয়েছেন ২৫ জন

পাটনা, ১৭ ডিসেম্বর (হি.স.): বিহারে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৷ সরণ জেলার ছাপরায় সর্বাধিক ৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, এই জেলাতেই বিষমদ খাওয়ার পর আরও ১৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও সিওয়ান জেলায় পাঁচজন, বেগুসরাই জেলায় দু”জনের মৃত্যু হয়েছে। বিষমদ খেয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন ২৫ জন। ৩০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, বিহার বিধানসভায় বিরোধী দলনেতা বিজয় কুমার সিনহা নিহতের নিকটাত্মীয়দের ক্ষতিপূরণের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এই ঘটনার জন্য বিহার সরকারকে নোটিশ জারি করেছে। অন্যদিকে, এখনও পর্যন্ত ২১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top